বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সাজিদকে উদ্ধারে কালক্ষেপণ, ক্ষুব্ধ জাহের আলভী

জাহের আলভী । ছবি : সংগৃহীত
জাহের আলভী । ছবি : সংগৃহীত

গভীর কূপে পড়ে যাওয়া শিশু সাজিদের উদ্ধারে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। উদ্ধারকাজে ধীরগতি এবং কর্তৃপক্ষের অবহেলা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সাজিদের কথা ভাবতে গিয়ে নিজের সন্তানের কথা মনে পড়ছে জানিয়ে আলভী লেখেন, ‘কোথায় নিরাপদ আমরা? কোথায় নিরাপদ আমাদের শিশুরা? শিশু সাজিদের কথা ভাবলেই নিজের সন্তানের কথা মাথায় ঘুরছে।’

উদ্ধার কাজে দীর্ঘসূত্রিতা এবং প্রযুক্তির অপ্রতুলতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি লেখেন, ‘২৪ ঘণ্টা পার হয়ে গেল, সাজিদ কি আর নিঃশ্বাস পাচ্ছে? প্রকৃতির কাছে কতটা অসহায় আমরা? টেকনোলজিতে কতটা পিছিয়ে আমরা?? এবং সবশেষে দায়িত্বহীনতায় কতটা ঊর্ধ্বে আমরা! এক বছর আগের খনন করা কূপ এখনো মুখখোলা!!!’

এক বছর ধরে কূপটি অরক্ষিত রাখার চরম দায়িত্বহীনতার জন্য তিনি এই সমাজ ও জাতির পক্ষ থেকে শিশুটির কাছে ক্ষমা চেয়েছেন। সবশেষে অভিনেতা লেখেন, ‘সাজিদ, বাবা এই পৃথিবী, এই মানুষ, এই দেশ, এই দায়িত্বহীন জাতিকে তুমি কোনোদিন মাফ কইরো না।’

জাহের আলভীর এ পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের হৃদয়ে নাড়া দিয়েছে। কমেন্ট বক্সে ভক্তরাও সাজিদের সুস্থতা কামনা করছেন এবং কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে ক্ষোভ ঝাড়ছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X