তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

শেষটায় টুইস্ট আছে: নাবিলা

শেষটায় টুইস্ট আছে: নাবিলা

নাবিলা বিনতে ইসলাম। শোবিজে নাবিলা ইসলাম নামেই পরিচিত তিনি। মডেলিং, উপস্থাপনা সব অঙ্গনেই কাজ করেছেন। বর্তমানে নাটক নিয়েই ব্যস্ত। একের পর এক নাটকে অভিনয় করছেন। এরই ধারাবাহিকতায় ‘প্রেম ভাই ব্যাচেলর’ নামে একটি খণ্ড নাটকের কাজ শেষ করলেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। র‌্যাপার জিম, রসের জিলাপি, গার্লস স্কোয়াডসহ বহু নাটকে অভিনয় করেছেন মারজুক ও নাবিলা। ‘প্রেম ভাই ব্যাচেলর’ নাটকেও জুটি বেঁধেছেন তারা।

গত ১ ও ২ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ির একটি শুটিং হাউস ও এর পাশের এলাকায় নাটকটির শুটিং হয়েছে। এ ব্যাপারে নাবিলা ইসলাম কালবেলাকে বলেন, ‘গল্পে আমার চরিত্রের নাম জারা। খুবই কিউট এবং সুইট টাইপের একটা মেয়ে। অন্যদিকে প্রেম ভাই চরিত্রে মারজুক রাসেল আর বাচ্চু চরিত্রে কচি খন্দকারসহ চার-পাঁচজনের একটা গ্রুপ থাকে। তারা এক ধরনের জীবনদর্শন নিয়ে চলেন। কিন্তু জারার সঙ্গে পরিচয়ের পর তাদের জীবনের গতিপথ বদলে যায়। শুরুতে আমার চরিত্রটি সুইট অ্যান্ড কিউট থাকলেও শেষটায় টুইস্ট আছে।’

মারজুক রাসেলের সঙ্গে জুটি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘মারজুক ভাই একজন গুণী মানুষ। তার সঙ্গে অনেক কাজ হয়েছে। আমাদের জুটি দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছেন। আর সহশিল্পী ভালো হলে অনেক কিছুই শেখার থাকে। এ নাটকটি দর্শক পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’ ফিরোজ কবীর ডলারের রচনা ও পরিচালনায় নাটকটি ড্রামা বক্স ইউটিউব চ্যানেলে দেখানো হবে।

সম্প্রতি ‘মায়ের দাম’, ‘গোধূলি বেলা’ নামে দুটি খণ্ড নাটকে অভিনয় করেছেন নাবিলা। দুটি নাটকই এনটিভিতে প্রচারিত হবে। এ ছাড়া নতুন ধারাবাহিক ‘ম্যানেজ মাস্টার’-এর শুটিং করেছেন এ অভিনেত্রী। ধারাবাহিকটি আরটিভির জন্য নির্মিত হচ্ছে।

ক্যারিয়ারে নাবিলার লক্ষ্য সংখ্যা বাড়ানো নয়। ভালো কাজের মাধ্যমে দর্শকের মাঝে টিকে থাকা। তাইতো একটা সময় টানা শিডিউলে কাজ করলেও বর্তমানে গল্প ও চরিত্রের দিকে আরও বেশি মনোযোগী তিনি। নাবিলার ভাষ্য, ‘দর্শককে কখনোই প্রতারিত করতে চাই না। মানসম্মত কাজের মাধ্যমেই তাদের হৃদয়ে থাকতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১০

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১১

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১২

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৩

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৪

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৬

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৭

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৮

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৯

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

২০
X