তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:১০ এএম
প্রিন্ট সংস্করণ

ওটিটিতে আসছে ‘মিসম্যাচড সিজন ৩’

ওটিটিতে আসছে ‘মিসম্যাচড সিজন ৩’। ছবি: সংগৃহীত
ওটিটিতে আসছে ‘মিসম্যাচড সিজন ৩’। ছবি: সংগৃহীত

আসছে নেটফ্লিক্সের জনপ্রিয় রোমান্টিক কমেডি সিরিজ মিসম্যাচডের তৃতীয় সিজন। সিরিজটি আসছে ১৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এ সিজনে আবারও রোহিত সারাফ, প্রাজক্তা কোলি, রানবিজয় সিংহসহ আরও অনেকেই তাদের পূর্বের চরিত্রেই ফিরছেন। খবর: জিনিউজ।

গত সোমবার মুক্তি পেয়েছে সিজন ৩-এর ট্রেইলার। যেখানে দেখা যায়, রিশি (রোহিত সারাফ) এবং ডিম্পলের (প্রাজক্তা কোলি) মধ্যে এখনো প্রেমের সম্পর্ক অটুট রয়েছে। নতুন সিজনটি শুরু হতে যাচ্ছে সিজন ২-এর তিন বছর পর। সিজন ২-এ দেখা যায়, রিশি এবং ডিম্পল জয়পুরের আরাভালি ইনস্টিটিউট ছেড়ে হায়দরাবাদে নতুন ক্যাম্পাসে চলে আসে এবং সেখানে তাদের সম্পর্কের পরবর্তী ধাপ নিয়ে সংগ্রাম শুরু হয়।

এদিকে নতুন সিজনে রিশি ও আনমলের (তাড়ুক রাইনা) মধ্যে একটি নতুন বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা একসঙ্গে ভার্চুয়াল রিয়ালিটি ল্যাব ‘বেটারভার্স’-এ কাজ শুরু করে। এ ছাড়া সিড স্যার (রানবিজয় সিংহ) এবং জিনাত (বিদ্যা মালভাদে) তাদের নতুন জীবন শুরু করবেন, সেলিনা (মুসকান জাফরি) নিজের আত্মবিশ্বাসে পরিবর্তন আনবেন যখন কৃষ (অভিনব শর্মা) তার সফলতার জন্য নতুন পথ খুঁজে বের করার চেষ্টা করবেন।

মিসম্যাচড হিন্দি ভাষার রোমান্টিক ড্রামা টেলিভিশন সিরিজ, যা সান্ধ্যা মেননের ২০১৭ সালের উপন্যাস ‘হোয়েন ডিম্পল মেট রিশি’র ওপর ভিত্তি করে নির্মিত। সিরিজটির পরিচালনা করেছেন আকর্ষ খুরানা ও নিপুণ ধর্মাধিকারী এবং সিরিজটিতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন প্রাজক্তা কোলি, রোহিত সারাফ, রানবিজয় সিংহ, বিদ্যা মালভাদেসহ আরও অনেকে।

মিসম্যাচড সিরিজটির প্রথম সিজন নেটফ্লিক্সে মুক্তি পায় ২০২০ সালের ২০ নভেম্বর এবং দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২২ সালের ১৪ অক্টোবর। এবার তৃতীয় সিজন মুক্তি পেতে যাচ্ছে ১৩ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৬

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৮

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৯

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

২০
X