তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

সুপার ফ্লপ ‘জোকার ২’ (ভিডিও)

‘জোকার ২ : ফোলি এ ডিউক্স’ সিনেমা। ছবি: সংগৃহীত
‘জোকার ২ : ফোলি এ ডিউক্স’ সিনেমা। ছবি: সংগৃহীত

২০১৯ সালে টড ফিলিপস পরিচালিত জোকার সিনেমাটি বিশ্বব্যাপী দারুণ সাড়া ফেলেছিল। এই ছবিটি সে সময় ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছাড়িয়ে যায়। এই ধারাবাহিকতায় চলতি বছরের অক্টোবরে টডের পরিচালনায় আবারও মুক্তি পায় সিনেমাটির সিক্যুয়েল ‘জোকার ২ : ফোলি এ ডিউক্স’। সিনেমাটি নিয়ে অনেক আশা থাকলেও বক্স অফিসে একেবারে হতাশাজনক ফল করেছে এ সিনেমা।

টড ফিলিপসের পরিচালনায় এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা। মিউজিক্যাল এ ছবিটি মুক্তির আগে অনেক আলোচিত হলেও মুক্তির পর পেয়েছে নেগেটিভ রিভিউ।

গণমাধ্যম কইমইয়ের তথ্যমতে, বিশ্বব্যাপী এ সিনেমাটি মোট আয় করেছে প্রায় ২০৬ দশমিক ৪০ মিলিয়ন ডলার, যা প্রথম সিনেমার মোট আয়ের থেকেও অনেক কম। সিনেমাটির প্রথম কিস্তি ‘জোকার’ আয় করেছিল প্রায় ৮০০ মিলিয়ন ডলার।

এরই মধ্যে এ ছবিটি সিনেমাস্কোর থেকে ডি গ্রেড পেয়েছে, যা কোনো কমিক বুক সিনেমার জন্য সর্বনিম্ন রেটিং।

এই রেটিং পেয়ে সিনেমাটি বিশেষভাবে সমালোচিত হয়েছে। প্রথম সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছিল এবং এটিই ছিল জোয়াকিন ফিনিক্সের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা।

জোকারই প্রথম আর-রেটেড সিনেমা হিসেবে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক অর্জন করতে সক্ষম হয়। তবে জোকার ২ সিক্যুয়েলটি তার পূর্বসূরির কাছাকাছিও পৌঁছাতে পারেনি।

এদিকে কমিক বুক মুভির রিপোর্ট থেকে জানা যায়, জোকার ২ তার থিয়েট্রিকাল রান শেষ করেছে এবং বক্স অফিসে বিশ্বব্যাপী প্রায় ২০৬ দশমিক ৪০ মিলিয়ন ডলার আয় করেছে এবং সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৯০ মিলিয়ন থেকে ২০০ মিলিয়ন ডলার। এদিকে নিম্ন আয়ের কারণে জোকার ২ ছবিটি স্টুডিওর জন্য অন্তত ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলার ক্ষতির কারণ হবে।

জোকার ২ সিনেমাটি ১৩ ডিসেম্বর থেকে এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে এবং ১৪ ডিসেম্বর থেকে এইচবিও লিনিয়ার চ্যানেলে দেখানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১০

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১১

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১২

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৩

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৪

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৫

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৭

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৮

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৯

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

২০
X