শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১০ আসনে শিক্ষা ও নিরাপত্তার নতুন অঙ্গীকার রবিউলের

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা
ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, এই এলাকার শিক্ষা, নিরাপত্তা ও নাগরিকসেবা নিশ্চিত করতে বিএনপি সরকার গঠন করলে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও বহু শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এমপিওভুক্ত হয়নি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর ৫৫নং ওয়ার্ডে কিন্ডারগার্ডেন শিক্ষক এবং শিক্ষার্থী আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, এই স্কুলটি সব দিক থেকেই এমপিওভুক্ত হওয়ার যোগ্য। অথচ রাজনৈতিক কারণে তা হয়নি। বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ এটি প্রথম পাঁচটির মধ্যেই এমপিওভুক্ত হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির শিক্ষানীতিতে প্রযুক্তিনির্ভর ও আনন্দমুখর শিক্ষাব্যবস্থা চালু করা হবে। ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ইউরোপীয় মডেলের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ চালুর মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করা হবে। তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি আরবি ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, বিএনপির লক্ষ্য হবে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনা। অতীতে বিএনপির শাসনামলে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাব্যবস্থা বিস্তারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছরে সেই অর্জনগুলো নষ্ট হয়ে গেছে, যা পুনরুদ্ধার করতে চায় বিএনপি।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না। দলীয় পরিচয়, বংশ বা গোষ্ঠীর দোহাই দিয়ে কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না। এই এলাকায় কোনো গ্যাং চলতে পারবে না। তিনি এলাকাবাসীকে অপরাধীদের তথ্য তাকে সরাসরি জানাতে আহ্বান জানান।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়ে তিনি বলেন, ভূমি অফিস, বিদ্যুৎ অফিসসহ সর্বত্র দুর্নীতি দেশের উন্নয়নের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি সরকার গঠন করলে প্রশাসনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

ঢাকা-১০ এর দীর্ঘদিনের গ্যাস সংকট প্রসঙ্গে রবিউল বলেন, বর্তমান সরকারের নীতির কারণে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধের দিকে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে বিদ্যমান সংযোগ সচল রাখতে প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এলাকার অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, জায়গা থাকলে খেলার মাঠ, মসজিদ ও শিক্ষা অফিস প্রতিষ্ঠা করা হবে।

শেখ রবিউল আলম রবি বলেন, এমপি কোনো প্রভাবশালী হবেন না, তিনি হবেন জনগণের সেবক। ঢাকা-১০ এর মানুষের অধিকার আদায়ে সংসদে শক্ত অবস্থান নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১০

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১১

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১২

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

১৩

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

১৪

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১৫

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১৬

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১৭

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১৮

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৯

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

২০
X