ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

শীতে মুখ ঢেকে নামাজ পড়া কি জায়েজ, যা বলছে ইসলাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রত্যেক মুসলমানের ওপর নামাজ ফরজ করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।’ (সুরা ত্বহা : ১৪)

অন্য আয়াতে বলা হয়েছে, ‘তুমি সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের নামাজ (কায়েম করো)। নিশ্চয়ই ফজরের নামাজে সমাবেশ ঘটে।’ (সুরা বনি ইসরাঈল : ৭৮)

ষড়ঋতু অনুযায়ী এখন চলছে শীতকাল। এই মৌসুমকে মুমিনের বসন্ত বলা হয়। তবে, শীতকালে নামাজ আদায়ের সময় অনেকেই মুখ ঢেকে নামাজে দাঁড়ান। তাই প্রশ্ন জাগে, ‘শীতে মুখ ঢেকে নামাজ পড়া কি জায়েজ? এভাবে নামাজ পড়লে কি তা শুদ্ধ হয়?’

এ প্রসঙ্গে রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ কালবেলাকে বলেন, স্বাভাবিক অবস্থায় চেহারা খোলা রেখে নামাজ আদায় করা সুন্নত। চেহারা ঢেকে নামাজ আদায় করা মাকরুহ। তাই বিশেষ কোনো ওজর না থাকলে শীতের চাদর, মাফলার, রুমাল, কেফিয়াহ, ওড়না, মাস্ক ইত্যাদি দিয়ে পুরো চেহারা বা চেহারার একাংশ ঢেকে নামাজ আদায় করা থেকে বিরত থাকতে হবে।

তিনি জানান, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাঁধের দুই পাশে কাপড় ঝুলিয়ে নামাজ আদায় করতে এবং নামাজের সময় মুখ ঢাকতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ : ৬৪৩)

মুফতি ইয়াহইয়া শহিদ আরও বলেন, তবে কোনো বিশেষ অসুবিধা ছাড়া মুখ ঢেকে নামাজ আদায় করলে মাকরুহ হলেও নামাজ হয়ে যাবে। পুনরায় পড়তে হবে না। আর শরিয়তে গ্রহণযোগ্য কোনো ওজর বা অসুবিধা থাকলে চেহারা ঢেকে নামাজ আদায় করা মাকরুহ হবে না। যেমন কেউ যদি সর্দি-কাশিতে আক্রান্ত থাকে এবং জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে পাশের মুসল্লির অসুবিধা হওয়ার আশংকা থাকে, তাহলে নাক-মুখ ঢেকে নামাজ আদায় করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১০

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১১

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১২

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৩

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৪

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৫

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৬

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৮

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৯

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

২০
X