তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:১১ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ

মোশাররফ-নাদিয়াকে নিয়ে রনির ‘উত্তরাধিকার’

মোশাররফ-নাদিয়াকে নিয়ে রনির ‘উত্তরাধিকার’

নতুন বছরের নাটকের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় নির্মাণ সম্পন্ন হয়েছে নাটক ‘উত্তরাধিকার’। এটি পরিচালনা করেছেন মেহেদি রনি। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া।

এটি একটি পারিবারিক গল্পে নির্মিত নাটক। গল্পে দেখা যাবে জালাল শেখের চরিত্রে অভিনয় করা পঙ্কজ মজুমদারকে। যিনি পেশায় একজন ব্যবসায়ী। জীবনের শেষ ভাগে এসে তিনি বুঝতে পারেন, তার অর্জিত সম্পত্তি তাকে জীবনে কোনো শান্তি দিতে পারেনি। তার দুই সন্তান ‘আলাল শেখ’ চরিত্রে সালাহউদ্দিন লাভলু ও ‘দুলাল শেখ’ চরিত্রে মোশাররফ করিম, যারা লোভী অকৃতজ্ঞ। তাই তাদের বাবা একসময় সিদ্ধান্ত নেন যে, মৃত্যুর আগে সম্পত্তির বড় একটি অংশ এতিমখানায় দান করে দেবেন, তাই করেন। এরপর জালাল সাহেব মারা গেলে তার সম্পদ ভাগাভাগি নিয়ে বাধে বিপত্তি। এরপর সন্তানরা জানতে পারে তার বাবা আগেই তাদের সম্পত্তির বড় একটি অংশ দান করে গেছেন। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।

নাটকটি নিয়ে নির্মাতা মেহেদি রনি কালবেলাকে বলেন, ‘কাজটি আমরা সবাই খুব যত্নসহকারে করেছি। আর সালাহউদ্দিন লাভলু, মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া—তিনজনই দুর্দান্ত অভিনয়শিল্পী। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। এটি একটি পারিবারিক ড্রামা, যা দর্শক নাটকটি প্রচার হলেই দেখতে পাবে। এমন গল্পে এটাই আমার প্রথম কাজ। আশা করছি সবার ভালো লাগবে। আর নাটকটি নতুন বছর প্রচার হবে।’ ‘উত্তরাধিকার’ নাটকটি আগামী বছর বিন্দু ভীষণ ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X