তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ

চিরকুটের ‘জানা হলো না’

ব্যান্ড চিরকুট। ছবি : সংগৃহীত
ব্যান্ড চিরকুট। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় গ্লোবাল ব্যান্ড চিরকুট। বছরের শেষে ভক্তদের নতুন একটি গান উপহার দিয়েছে দলটি। যার শিরোনাম ‘জানা হলো না’। গানটি লিখেছেন ও সুর করেছেন শারমীন সুলতানা সুমী। মিউজিক ও সাউন্ড প্রডিউসারের দায়িত্বে ছিলেন পাভেল আরিন।

গানটি চিরকুটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শেয়ার করা হয়েছে সোমবার (গতকাল)। এটি প্রকাশের পর থেকেই দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।

গানটি নিয়ে সুমি বলেন, ‘অনেক প্রশ্নের উত্তর থেকে এ‍কটা হঠাৎ জন্মানো নতুন গান জমা দিলাম আপনাদের কাছে। ভালোবাসা জানবেন। শ্রোতাদের গান উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। তাদের জন্যই আজকে চিরকুট এই অবস্থানে। এর বাইরে কোনো কিছু নিয়ে আমরা ভাবছি না। আশা করছি নতুন বছর সবার অসাধারণ কাটবে। তাই সবাইকে আগাম শুভেচ্ছা।’

এদিকে নতুন গানের পাশাপাশি চিরকুটের স্টেজ শো নিয়েও রয়েছে ব্যস্ততা। এ মাসে তারা এক দিনের জন্য লন্ডনে একটি কনসার্টও করে এসেছে। এরপর ২১ ডিসেম্বর ঢাকা মাতায় তারা।

সামনে বছর তাদের দেশের বাইরে বেশকিছু কনসার্ট রয়েছে।

২০২৩ সালে গানে গানে দুই দশক পার করে চিরকুট। তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ পায় ২০১০ সালে। এরপর নাটক-সিনেমার গানেও নাম লেখায় চিরকুট। এখন পর্যন্ত তাদের তিনটি অ্যালবাম প্রকাশ পেয়েছে। এখন চলছে চতুর্থ অ্যালবামের কাজ। নাম ‘পেন্ডুলাম’। চিরকুটের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সর্বশেষ তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’ প্রকাশ পায় ২০১৭ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X