বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি: সুমি

শারমীন সুলতানা সুমি। ছবি: সংগৃহীত
শারমীন সুলতানা সুমি। ছবি: সংগৃহীত

জীবন কোনো সাজানো উপহারের বাক্স নয়; বরং আনন্দ-বেদনার মোড়কে মোড়ানো এক নিরন্তর যাত্রা। হাসি-কান্নার মুদ্রার এপিঠ-ওপিঠ পেরিয়ে বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৫। নতুন স্বপ্ন আর উদ্যম নিয়ে ২০২৬ সালের পথে পা বাড়িয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তাদের নতুন বছরের ভাবনা ও সংকল্প। তবে সব ছাপিয়ে চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমির চাওয়াটি নেটিজেনদের নজর কেড়েছে ভিন্ন কারণে।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকারের নতুন বছরের একমাত্র চাওয়া—কপালের টিপটি ঠিকঠাকমতো পরতে পারা!

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্নিগ্ধ স্থিরচিত্র প্রকাশ করেন সুমি। ক্যাপশনে নিজের এই অদ্ভুত অথচ শৈল্পিক ইচ্ছার কথা জানিয়ে তিনি লেখেন, ‘নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক মাঝখানে পরতে পারি। জাদুর শহরে ২০২৬ সালকে স্বাগত।’

সুমির এ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন প্রিয় শিল্পীকে। সুমির সাধারণ সাজের প্রশংসা করে এক ভক্ত লিখেছেন, ‘মির্জা গালিব আপনাকে দেখলে কবিতা রচনা করত।’

শিজুল ইসলাম নামের আরেক অনুরাগী লিখেছেন, ‘ছোট টিপে তোকে ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার ২০২৬।’ শিল্পীকে পরামর্শ দিয়ে রাফি নামের একজন লিখেছেন, ‘লাল টিপ পইরেন।’

ভক্তদের ভালোবাসার এই মন্তব্যের ভিড়ে উঠে এসেছে সুমির প্রতি তাদের প্রত্যাশার কথাও। আল আমিন নামের এক শ্রোতা আবদার করে লিখেছেন, ‘নতুন বছরে নতুন গান চাই আপু।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X