তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

বাস্তব জীবনেও ভালো রেসপন্স পাচ্ছি: অলংকার

বাস্তব জীবনেও ভালো রেসপন্স পাচ্ছি: অলংকার

নারীপ্রধান গল্পে অভিনয়ে ফের সাড়া ফেললেন সময়ের আলোচিত অভিনেত্রী অলংকার চৌধুরী। নিজেকে সবসময় ভাঙতে পছন্দ করেন তিনি। তেমনি একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে যেন নিজেকে উজাড় করে দিলেন। ‘কোহিনুর চেয়ারম্যান’ নামে নাটকটি সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে। যার নাম ভূমিকায় অভিনয় করেছেন মিষ্টি হাসির অলংকার। নাটকটি নিয়ে এ অভিনেত্রী কালবেলাকে বলেন, ‘এ নাটকের অভিনয়ের জন্য আমাকে বেশ প্রস্তুতি নিতে হয়েছে।

কারণ চরিত্রের মানুষটি একদমই আমি না। শক্তিশালী এক নারী চরিত্র যেটিতে দর্শক আমাকে দেখছেন। যদিও নারীকেন্দ্রিক কাজ এটি আমার প্রথম নয়। গত এক বছর ধরেই নারীপ্রধান চরিত্রে

কাজ করছি।’

অলংকার বলেন, ‘কোহিনুর চেয়ারম্যান নাটকটিতে সমাজের দুর্নীতি, অপরাজনীতির শিকড় ভেঙে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। গৎবাঁধা বিনোদনধর্মী নাটকের চেয়ে এটি আলাদা। আমাদের সমাজের নানা সমস্যা উঠে এসেছে এ নাটকে। আমি সোশ্যাল মাধ্যমের পাশাপাশি বাস্তব জীবনেও ভালো রেসপন্স পাচ্ছি কাজটির জন্য।’

কাজটির অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমরা টানা চার দিন নাটকটির শুটিং করেছিলাম। খুলনায় শুটিং হয়েছে। শুটিংয়ের আগে থেকেই স্ক্রিপ্ট নিয়ে অনেক ভেবেছি। নিজেকে চরিত্রটির জন্য তৈরি করেছি। ঘটনার পরিক্রমায় একজন নারীর রাজনীতির ময়দানে নেত্রী হয়ে ওঠার বিষয়টি নারীদের অনুপ্রেরণা জোগাবে বলে আমার বিশ্বাস।’

এদিকে নতুন বছরে অলংকার অভিনীত ‘মুক্তির ছোটগল্প’ নামে একটি সিনেমা প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। এটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। ২০২৫ সালের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘এমন কিছু কাজ করতে চাই যেন বিদেশেও আমার দেশের নাম উজ্জ্বল করে। আমি আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজ দেখতে চাই। একজন অভিনেত্রী হিসেবে এটাই আমার স্বপ্ন। আর হ্যাঁ, একটা ধামাকা মিউজিক ভিডিও আসছে।

সেটি নিয়ে আগেই কিছু বলতে চাইছি না।

এখন রিহার্সাল করতে যাচ্ছি। কাজটি শেষ হলেই জানাব। নতুন বছরেই এ কাজটি দর্শকরা দেখতে পাবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X