শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:১৬ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

বিচ্ছেদ সম্পন্ন করলেন বেন-জেনিফার

বিচ্ছেদ সম্পন্ন করলেন বেন-জেনিফার

বিবাহবিচ্ছেদ সম্পন্ন করলেন বেন অ্যাফলেক এবং জেনিফার লোপেজ। লস অ্যাঞ্জেলেস কান্ট্রি সুপেরিয়র কোর্টে গত সোমবার তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। অনেক দিন ধরেই দুজনের মধ্যকার সম্পর্ক নড়বড়ে হওয়ার গুঞ্জন ছিল। বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি সিনেমার প্রমোশনেও এক অন্যকে ছাড়াই বেন ও জেনিফারকে দেখা যেত। এমনকি সে সময় তাদের কথাতেও ভাঙনের সুর আন্দাজ করেছিলেন নেটিজেনরা। এবার দ্বিতীয় দফায় বিবাহবিচ্ছেদ করলেন বেন এবং জেনিফার। এর আগে ২০০৩ সালে তাদের মধ্যে ‘ক্রাইম ক্যাপার গিগলি’ নামক সিনেমার শুটিং চলাকালে সখ্য গড়ে উঠেছিল। তখন তারা একত্রে সংসার শুরু করার কথাও ভেবেছিলেন। কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি, বরং এক বছরের মাথায় ২০০৪ সালে তাদের সম্পর্ক ছিন্ন হয়। প্রায় দুই দশক পর তারা পুনরায় নিজেদের মধ্যে পুরোনো ভালোবাসা পুনরুজ্জীবিত করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে এবারও তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি।

২০২৪ সালের ২০ আগস্ট বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার লোপেজ। বিচ্ছেদের কারণ হিসেবে ‘অসামঞ্জস্যপূর্ণ পার্থক্য’ উল্লেখ করেছেন।

এদিকে আদালতের দস্তাবেজে জেনিফার উল্লেখ করেছেন, তাদের যৌথ, আধা-যৌথ সম্পদ এবং আলাদা সম্পত্তির পরিমাণ এখনো অজানা এবং এটি পরবর্তীকালে নির্ধারণ করা হবে।

যদিও জেনিফার এখন আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন, তবে পেশাগত জীবনে তারা একে অন্যের সঙ্গে যুক্ত আছেন। অভিনেত্রী বর্তমানে অ্যাফলেকের প্রযোজনায় দুটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমা দুটির নাম আনস্টপেবল এবং কিস অব দ্য স্পাইডার ওমেন।

জেনিফার লোপেজের তিনবার বিয়ে হয়েছে এবং তার ১৬ বছর বয়সী যমজ সন্তান এমি ও ম্যাক্স, যারা তার সাবেক স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে রয়েছে।

অন্যদিকে অ্যাফলেকের আগে জেনিফার গার্নারের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই ঘরে তার তিনটি সন্তান ভায়োলেট (১৮), সেরাফিনা (১৫) ও স্যামুয়েল (১২) রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১০

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১১

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১২

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

১৩

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

১৪

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১৫

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১৬

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১৭

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১৮

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৯

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

২০
X