কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ ৬ দেশের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে ও স্পেন। এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, তারা জাতিসংঘ সনদের মূল নীতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার ভূখণ্ডে একতরফাভাবে পরিচালিত সামরিক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। বিশেষ করে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি নিষিদ্ধ করার নীতি এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার বিষয়টি জাতিসংঘ সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে, যা এই অভিযানে লঙ্ঘিত হয়েছে বলে তারা মনে করে।

লাতিন আমেরিকান দেশগুলো ও স্পেন আরও বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক এক দৃষ্টান্ত তৈরি করছে। একই সঙ্গে এতে সাধারণ বেসামরিক জনগণের জীবন সরাসরি ঝুঁকির মুখে পড়ছে বলেও সতর্ক করা হয়।

যৌথ বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, ভেনেজুয়েলার সংকটের সমাধান সামরিক পথে নয়, বরং শান্তিপূর্ণ উপায়ে হওয়া উচিত। এ ক্ষেত্রে তারা সংলাপ ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেছে।

এ ছাড়া ভেনেজুয়েলার ওপর কোনো ধরনের বহিরাগত নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগের বিরুদ্ধেও উদ্বেগ প্রকাশ করা হয়। দেশগুলোর মতে, এমন হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং তা গোটা অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ ঘিরে যখন আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া জোরালো হচ্ছে, তখন এই ছয় দেশের যৌথ অবস্থান লাতিন আমেরিকা ও ইউরোপের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X