লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

নিজের সাফল্য দেখে যেতে পারল না শিশু আয়েশা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতি (৮)। এবার সে তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিল। সবশেষ দেওয়া বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলও হয়েছে। রোল নম্বর ২২ থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। তবে আয়েশার শুধু নামটুকুই থেকে গেছে। নিজের সাফল্যও দেখে যেতে পারেনি সে। তার এমন সাফল্যে অভিভাবক, সহপাঠী ও শিক্ষকদের মুখে হাসি ফোটার কথা থাকলেও এখন সবার চোখ অশ্রুসিক্ত।

এদিকে দ্বিতীয় স্থান অর্জন করলেও তৃতীয় শ্রেণির কক্ষে রোল কলের সময় আয়েশাকে খুঁজে পাওয়া যাবে না। রোল দুই ডাকার সঙ্গে সঙ্গে আয়েশা আর বলে উঠবে না প্রেজেন্ট স্যার।

রোববার রাতে আয়েশার বাবা বিএনপি নেতা বেলাল হোসেন বলেন, আমার মেয়েটাতো নেই। যখন শিক্ষক তার ফলাফলের কথা জানিয়েছে, তখন বুকফাটা কান্না ছাড়া আর কিছুই আমার নেই। ফলাফল দিয়ে এখন আমি কি করবো।

বেলালের তিন মেয়ের মধ্যে আয়েশা সবার ছোট। তার বড় নেয়ে সালমা আক্তার স্মৃতিও (১৮) আগুনে শরীরের ৯০ শতাংশ পুড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বেলাল লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সূতারগোপ্তা এলাকার সার-কীটনাশক ব্যবসায়ী।

অভিযোগ রয়েছে, গত ১৯ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা দরজায় তালা মেরে পেট্টোল ঢেলে বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। সে ঘরসহ ছোট্ট আয়েশা পুড়ে মারা যায়৷

বেলাল হোসেন বলেন, আমার দুটি সন্তান একসঙ্গে পুড়ে মারা গেছে। অনেক আদর যত্নে তাদের বড় করেছি। এক আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। ছোট মেয়েটা আব্বু আব্বু বলে ডাকলেও তাকে বাঁচাতে পারিনি। তার সেই ডাক আমাকে প্রতিনিয়ত যন্ত্রণা দিচ্ছে।

তিনি আরও জানান, আয়েশার জানাজা ও দাফনের সময় তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানাজায় অংশ নিতে পারেননি। বড় মেয়েকে ঢাকায় নেওয়ার সময়ও যেতে পারেননি। আইসিইউতে মারা যাওয়ার খবর পেয়েও শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় পৌঁছাতে পারেননি তিনি। দুই মেয়েকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পুরো ঘরে ছাই হয়ে গেছে। এতে স্ত্রী সন্তান নিয়ে তিনি এখন ভাইয়ের ঘরের বারান্দায় থাকছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মামলাটি তদন্ত চলছে। এ ঘটনায় এখনো কেউ আটক নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X