তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১১ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসা দিবসে ফিরছেন ইয়ামি

অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি : ইনস্টাগ্রাম
অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি : ইনস্টাগ্রাম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। রূপের মায়া ও অভিনয় দক্ষতা দিয়ে এ সুন্দরী জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তের হৃদয়। কয়েক মাস আগে ছেলে সন্তানের মা হয়েছেন এ নায়িকা। একরত্তি ছেলেকে নিয়ে ব্যস্ততা তাকে অভিনয় থেকে দূরে ঠেলে দেয়। অভিনয়ের প্রতি ভালোবাসা তার সব ব্যস্ততাকে হার মানিয়ে দিয়েছে। তাইতো ২০২৫ সালের ভালোবাসা দিবসে নতুন সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরছেন এ অভিনেত্রী।

চলতি বছর ১৪ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ইয়ামি অভিনীত অ্যাকশন-কমেডি সিনেমা ‘ধুম ধাম’। পরিচালনা করেছেন ঋষভ শেঠ। তার পাশাপাশি এ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, এজাজ খানসহ আরও অনেকে। এরই মধ্যে নেটফ্লিক্সে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে, যা দেখে রীতিমতো মুগ্ধ দর্শকমহল, প্রশংসায় ভাসছেন কলাকুশলীরা। মুক্তিপ্রাপ্ত টিজারটিতে দেখা যায়, একজন নবদম্পতি ফুলশয্যার রাতে একে অন্যের পাশে বসে রয়েছেন। দুজনই ভীষণ লাজুক। তবে হঠাৎ করেই দরজায় ধাক্কা দেয় অপরিচিত এক ব্যক্তি। তারপর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা। এরপর একাধিক লোক ঢুকে পড়ে ওই ফুলশয্যার ঘরে।

এখান থেকে শুরু হয় গল্পের আসল টুইস্ট। যেখানে অন্যান্য সিনেমায় দেখানো হয়, স্ত্রীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে স্বামী, সেখানে এই গল্পে রয়েছে আরও মজা। বন্দুক হাতে স্বামীকে বাঁচাতে আততায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়েন ইয়ামি। স্ত্রীর হাতে বন্দুক দেখে রীতিমতো হতবাক হয়ে যান স্বামী। আর এভাবেই এগোতে থাকবে সিনেমার কাহিনি।

মাতৃত্বকালীন বিরতির পর এমন অ্যাকশন-কমেডি সিনেমার মাধ্যমে ইয়ামির ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন সিনে-বিশ্লেষকরা। চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলবে বলেও আশা করছেন তারা।

ইয়ামি গৌতমকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায়। আদিত্য সুহাস জাম্বলের পরিচালনায় নির্মিত এ মুভিতে ইয়ামির পাশাপাশি অভিনয় করেন প্রিয়ামনি, বৈভব তাতওয়াদিসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১০

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১২

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৩

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৪

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১৫

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৬

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৭

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৮

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৯

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

২০
X