তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০২:০৭ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০১:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

মিউজিক ভিডিওতে শিরিন শিলা

চিত্রনায়িকা শিরিন শিলা। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা শিরিন শিলা। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা শিরিন শিলা। মাঝেমধ্যে গল্প এবং চরিত্র ভালো লাগলে মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেন তিনি। অভিনয় জীবনের শুরুর দিকে দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ‘ও কন্যারে’ গানে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছিলেন তিনি। এরপর এই শিল্পীর ‘আমার হবিরে তুই’ ও জুবিন গার্গের ‘সদরঘাট’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েও দর্শকের মধ্যে সাড়া ফেলেছিলেন।

এবার শিরিন শিলাকে দেখা গেল ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ শিরোনামের গানের মডেল হিসেবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেলিম রেজা। গানটি গেয়েছেন সৈয়দ অমি ও রিমি। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, গানটি কম্পোজ করেছেন সৈয়দ অমি, মিউজিক করেছেন এএন ফরহাদ। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘মিউজিক ভিডিওতে আমি খুব কমই কাজ করি। হিসেবে করে দেখা হলে দেখা যাবে যে, আসিফ ভাইয়ের দুটি গানে এবং জুবিন গার্গের একটি গানে মডেল হিসেবে কাজ করেছি। প্রতিটি গানই কিন্তু শ্রোতা-দর্শকের মধ্যে যেমন বেশ সাড়া ফেলেছে, ঠিক তেমনি মিউজিক ভিডিও বেশ ভালোভাবে দর্শক গ্রহণ করেছে। এই গানটা যেমন সিনেমার ঘরানার একটি গান অর্থাৎ শুনলেই মনে হবে যে একটি প্লে-ব্যাক সং; ঠিক তেমনি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে সিনেমার গানের আদলেই। গানটির মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফি করেছেন হাবিব ভাই।

অমি-রিমির এই গানে শ্রোতা-দর্শক মুগ্ধ হোক, আমার পারফর্ম্যান্সেও মুগ্ধ হোক এমনটাই প্রত্যাশা।’

এদিকে শিরিন শিলা শিগগির সরকারি অনুদানে নতুন একটি সিনেমার কাজও শুরু করতে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১০

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১১

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১২

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৩

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৪

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

১৫

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

১৬

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১৭

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১৮

সংসদে আইন পাস / অনলাইন জুয়ায় ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা

১৯

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

২০
X