বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১২:২৫ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন শিরিন শিলা

বিয়ে করলেন শিরিন শিলা
বিয়ে করলেন শিরিন শিলা

ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার।

জানা গেছে, শিলার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। গতকাল দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হয়।

বিয়ে প্রসঙ্গে শিরিন শিলা কালবেলাকে বলেন, ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি।

সাজিলের সঙ্গে পরিচয় নিয়ে তিনি বলেন, একটা মজার স্মৃতি আছে আমাদের। ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করলাম। এ সময়টায় আমরা একে অন্যকে চিনেছি, জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিল। সাজিল খুব ভালো একজন মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।

শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা হিটম্যান। পরে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা, শেষ বাজি সিনেমায় দেখা গেছে তাকে। এ ছাড়া তার হাতে হাফ ডজনের মতো সিনেমা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X