তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:২৪ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

আসিফের গানে শিরিন শিলা

সংগীতশিল্পী আসিফ আকবর ও চিত্রনায়িকা শিরিন শিলা। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী আসিফ আকবর ও চিত্রনায়িকা শিরিন শিলা। ছবি : সংগৃহীত

বাংলা গানের যুবরাজখ্যাত আসিফ আকবরের গানের মডেল হলেন চিত্রনায়িকা শিরিন শিলা। এর আগে শিল্পীর ‘ও কন্যা তোমারে’ শিরোনামে একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন তিনি। ওই গানের মডেল হিসেবেও ছিলেন আসিফ।

বিগ বাজেটের গানটির শুটিং হয়েছিল বিএফডিসিতে। ছয় বছর আগের মিউজিক ভিডিওটি ইউটিউবের একটি চ্যানেলেই ৪৫ লাখের বেশিবার দেখা হয়েছে। এবার অবশ্য গান গাইলেও মডেল হিসেবে থাকছেন না আসিফ। শিলার বিপরীতে রয়েছেন অমিত হাসান। নতুন গানের শিরোনাম ‘আমার হবি তুই’। কথা ও সুরে বাহাউদ্দীন রিমন এবং সংগীত আয়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। সিনেমাটোগ্রাফিতে ইয়াসিন বিন আরিয়ান এবং কোরিওগ্রাফার রোহান বেলাল। ভিডিও পরিচালনা করেছেন সামছুল হুদা।

গতকাল শুক্রবার রাজধানীর অদূরে পুবাইলে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। শিগগিরই দর্শকের সামনে গানচিত্রটি আনা হবে জানালেন পরিচালক।

নতুন এই মিউজিক ভিডিও নিয়ে শিরিন শিলা কালবেলাকে বলেন, ‘সদ্যই আমার বিয়ে হয়েছে। তাই কিছুটা সময় ছুটির মেজাজে কাটাতে চেয়েছিলাম। আসিফ আকবর ভাইয়ের গানের ভিডিওর মডেল হওয়ার অফার দিলে না করতে পারিনি। গানটি শুনেই আমার ভালো লেগে যায়। আমাদের আগের গানটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। এ গানটি দর্শক পছন্দ করবে আশা করি। আর আসিফ ভাই আমার খুব প্রিয় একজন শিল্পী, তার গানে কাজ করতে পারাটা আনন্দের।’

গত ১০ অক্টোবর ছয় বছরের প্রেমের পর বিয়ে করেছেন শিরিন শিলা। তার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১০

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১১

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১২

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৩

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৪

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৫

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৬

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৭

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৮

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৯

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

২০
X