তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

এড শিরানের সঙ্গে মঞ্চ মাতাবেন লিসা

এড শিরানের সঙ্গে মঞ্চ মাতাবেন লিসা

বর্তমানে ভারতীয় সংগীতপ্রেমীরা একের পর এক আন্তর্জাতিক তারকার কনসার্টের স্বাদ নিচ্ছেন। বিশ্বখ্যাত বিদেশি সংগীতশিল্পীরা ভারতের বিভিন্ন শহরে মঞ্চ কাঁপাচ্ছেন, যা দেশের সংগীত দৃশ্যপটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। সম্প্রতি ব্রিটিশ সংগীত সেনসেশন ‘এড শিরান’ ঘোষণা দিয়েছেন, তিনি তার বিশ্ব ট্যুরের অংশ হিসেবে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক ঐতিহাসিক কনসার্টে পারফর্ম করবেন। এ কনসার্টে তার সঙ্গে মঞ্চ ভাগ করবেন ভারতীয় গায়িকা ও অভিনেত্রী লিসা মিশ্র, যা সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

এই কনসার্টটি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া সবচেয়ে বড় আন্তর্জাতিক কনসার্ট হতে চলেছে, যেখানে লিসা বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্পীর সঙ্গে স্পটলাইট শেয়ার করতে চলেছেন। এরই মধ্যেই লিসা তার জনপ্রিয় গান ও অভিনয় দক্ষতার মাধ্যমে শ্রোতাদের মনজয় করেছেন, তবে এ পারফরম্যান্স তাকে বিশ্ব সংগীত অঙ্গনে আরও দৃঢ় অবস্থান এনে দিতে চলেছে। এ ছাড়া কনসার্টে বিশেষ চমক হিসেবে লিসা তার কিছু অনানুষ্ঠানিক গানও প্রকাশ করতে পারেন বলে জানা যায়। এদিকে এড শিরানের আগে ভারতে মিউজিক ট্যুরে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ছে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ড প্লে’।

গত ২৬ জানুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার দর্শক এসেছিলেন কনসার্ট উপভোগ করতে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে লেখাল কোল্ড প্লে। এর আগে ২০২৪ সালের ৩০ নভেম্বর মুম্বাইয়ে পারফর্ম করেন অ্যালবেনিয়ান সংগীতশিল্পী ডুয়া লিপা। সে সময় এই সুন্দরী তার লেভিটেটিং গানটির সঙ্গে শাহরুখ খানের ‘বাদশা’ ছবিটি থেকে ও লড়কি জো গানটির ম্যাশাপে পারফর্ম করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১০

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১১

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১২

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৩

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৪

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৫

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৬

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৭

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৮

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৯

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

২০
X