তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

আসছে ‘সাকামোটো ডেইস’ পার্ট: ২

আসছে ‘সাকামোটো ডেইস’ পার্ট: ২

ইউতো সুজুকির জনপ্রিয় মাঙ্গা ও প্রশংসিত অ্যানিমেশন অ্যাডাপ্টেশন ‘সাকামোটো ডেইস’ নেটফ্লিক্সে তার পরবর্তী অধ্যায়ের মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। সিরিজটি প্রাক্তন শীর্ষস্থানীয় ঘাতক তারো সাকামোটোকে কেন্দ্র করে নির্মিত। যিনি তার বিপজ্জনক অতীত ছেড়ে এখন পরিবার নিয়ে শান্ত জীবন উপভোগ করছেন এবং একটি কনভেনিয়েন্স স্টোর পরিচালনা করছেন। খবর: পিঙ্কভিলা

তবে নতুন পর্বে যখন তার পুরোনো সহযোগীরা ফিরে আসে, তখন সাকামোটোকে তার নতুন জীবন রক্ষার জন্য লড়াই করতে দেখা যাবে এবং এভাবেই এগিয়ে যাবে অ্যানিমেশনের কাহিনি। প্রথম অংশের ১১ পর্বের সম্প্রচার ২২ মার্চ ২০২৫-এ শেষ হওয়ার পর, ভক্তরা শিগগিরই এ অবসরপ্রাপ্ত হিটম্যানের কাহিনির ধারাবাহিকতা দেখতে পাবেন আসন্ন সাকামোটো ডেইস সিজন ১ পার্ট ২-এ।

নেটফ্লিক্স তাদের ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্টে নিশ্চিত করেছে যে, সিরিজটির দ্বিতীয় অংশ জুলাই ২০২৫-এ প্রচারিত হবে। যদিও সুনির্দিষ্ট মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে প্রতি রোববার নতুন পর্ব সম্প্রচারিত হবে বলে জানা যায়। আগের মতোই, নতুন সাকামোটো ডেইসের পর্বগুলো নেটফ্লিক্সে সাপ্তাহিকভাবে প্রকাশিত হবে। এরই মধ্যে আন্তর্জাতিক দর্শকদের আকৃষ্ট করেছে জাপানি এ অ্যানিমেশন মুভি। এদিকে সাকামোটো ডেইস সিজন ১ পার্ট ২ আবারও অ্যাকশন ও পারিবারিক নাটকের চমৎকার মিশ্রণ উপহার দেবে বলে মনে করছেন অ্যানিমে-বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক / তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১০

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১১

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১২

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৩

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৪

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৫

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৬

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৭

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৮

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৯

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

২০
X