তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ওটিটিতে ‘ফাতিমা’

ওটিটিতে ফারিণের ‘ফাতিমা’। ছবি: সংগৃহীত
ওটিটিতে ফারিণের ‘ফাতিমা’। ছবি: সংগৃহীত

তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। আগামী ২০ ফেব্রুয়ারি এটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানান নির্মাতা ধ্রুব হাসান। গত বছরের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। চলতি বছর প্রদর্শিত হয়েছে ঢাকা চলচ্চিত্র উৎসবেও। এবার ঘরে বসেই ছবিটি দেখা যাবে। ‘ফাতিমা’ ছবিতে নাম চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে এ সিনেমায় অভিনয় করেন তিনি। মাঝখানে প্রায় অর্ধযুগ সিনেমাটির শুটিং বন্ধ ছিল। এর মধ্যে ছোট পর্দায় ভীষণ জনপ্রিয় হয়ে উঠেন ফারিণ। দীর্ঘ বিরতির পর ফের শুটিং সম্পন্ন হয় ‘ফাতিমা’র কাজ। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তির আগে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ছবিটি। ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে পুরস্কারও জিতে নেয় ‘ফাতিমা’। ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন তাসনিয়া ফারিণ। এক নারীর সংগ্রামের গল্পে নির্মিত এই ছবিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিশর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১১

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১২

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১৩

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১৫

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৬

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৭

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৮

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X