তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৯:১১ এএম
প্রিন্ট সংস্করণ

সময় এখন রাশমিকার

সময় এখন রাশমিকার

ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সময় যেন এখন তাকে দুহাত ভরে সফলতা এনে দিচ্ছে। নাম লেখাচ্ছেন একের পর এক বিগ বাজেটের সিনেমায়, যা দাপট দেখাচ্ছে বক্স অফিসেও। এর মাধ্যমে তিনিও হয়ে উঠছেন প্রভাবশালী এক নাম। সম্প্রতি এ অভিনেত্রী নতুন এক ইতিহাস গড়েছেন, যা তার ক্যারিয়ারের গ্রাফই বদলে দিতে যাচ্ছে। ভারতের বাঘা বাঘা সব অভিনেত্রীকে টপকে তিন হাজার কোটি আয়ের ক্লাবে প্রবেশ করেছেন দক্ষিণের এই কুইন।

বক্স অফিসের রিপোর্ট অনুসারে, দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াঙ্কা চোপড়াদের ঝুলিতেও নেই যে রেকর্ড, তা এখন রাশমিকার ঝুলিতে। বিশ্বব্যাপী বক্স অফিসে তিন হাজার কোটি রুপির বেশি আয় করেছে তার সর্বশেষ তিনটি সিনেমা। একজন নায়িকা হিসেবে যা অনন্য রেকর্ড। যে রেকর্ড একজন নায়ক হিসেবে রয়েছে শুধুই শাহরুখ খানের। এমন অর্জনে রাশমিকার প্রতি পরিচালকদের চাহিদা আরও বেড়ে গেছে। কারণ ২০২৩ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পরপর তিনটি সিনেমাই ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে।

মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার মধ্যে তালিকার প্রথমে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’, দ্বিতীয় অবস্থানে ‘পুষ্পা ২’ ও তৃতীয় স্থানে রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছাভা’। এদিকে মাইলফলকের দিক থেকে শাহরুখ খানকে টপকে সামনে সালমান খানের সঙ্গে পর্দায় দেখা মিলবে এ অভিনেত্রীর। ঈদুল ফিতরে আসছে সালমান খানের ‘সিকান্দার’। এতে রাশমিকা রয়েছেন নারীপ্রধান চরিত্রে। এরই মধ্যে সিনেমাটির টিজার বেশ সাড়া ফেলেছে। ভক্তদের প্রত্যাশা, এটিও বক্স অফিসে দারুণ সফল হবে।

রাশমিকাকে সর্বশেষ ‘ছাভা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। এতে ভিকি কৌশলের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি বক্স অফিসে দাপট দেখিয়ে এখন পর্যন্ত আয় করেছে ৬৪০ কোটি রুপির কাছাকাছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১০

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১১

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১২

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৩

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৪

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৫

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৬

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৭

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৮

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৯

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

২০
X