তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

চতুর্থ অ্যালবামের কাজ চলছে

চতুর্থ অ্যালবামের কাজ চলছে

দেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। দেশ ও দেশের বাইরে রয়েছে তাদের অসংখ্য ভক্ত-শ্রোতা। তাদের জন্য প্রতিনিয়ত নতুন গান ও কনসার্ট করে থাকে দলটি। এবার নিজেদের চতুর্থ অ্যালবাম নিয়েও কাজ করছে রাত-দিন।

নতুন এ অ্যালবামে ১০টি গান থাকবে। পাঁচটি গানের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেন চিরকুটের দলনেতা ও ভোকাল শারমিন সুলতানা সুমি। তিনি বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু একটি ব্যান্ড নয়। একটি পরিবার। আমরা রাত-দিন এক হয়ে কাজ করি। আমাদের চতুর্থ অ্যালবামের অর্ধেকের বেশি গান শেষের পথে। এখন রাতদিন করে আমরা সবাই কাজ করছি। আমাদের এ পরিশ্রম শুধুই ভক্তদের জন্য। তারাই আমাদের কাছে সব। আপনাদের ভালোবাসা উসুল হোক। সেই চাওয়া থেকেই গানগুলো তৈরি করছি। আশা করছি প্রতিটি গানই আপনাদের হৃদয় জুড়িয়ে দেবে।’ তবে নতুন এ অ্যালবাম কবে প্রকাশিত হবে তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের চতুর্থ অ্যালবামের নাম ‘পেন্ডুলাম’।

চিরকুটের প্রথম অ্যালবামে চিরকুটনামায় ছিল নয়টি গান। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সবশেষ ২০১৭ সালে প্রকাশ পায় তৃতীয় অ্যালবাম ‘উধাও’। বর্তমানে কনসার্ট নিয়েও ব্যস্ত তারা। সবশেষ বরিশালে কনসার্ট করেছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১০

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১১

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইংল্যান্ডের দারুণ শুরু

১৮

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X