সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুলিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আশুলিয়ার শ্রীপুর দারুল এহসান মাদ্রাসায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌসে তার মর্যাদা বৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার তাওফিক কামনা করা হয়।

দোয়া ও কোরআন খতম শেষে বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক অবিসংবাদিত নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আপোষহীনভাবে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। তার জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। তার মৃত্যুতে দেশ এক অভিভাবকহীন অধ্যায়ে প্রবেশ করেছে। আজ আমরা তার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X