কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় নির্বাচন নিয়ে আলোচনা এখনই নয় : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির পর কবে নির্বাচন হবে, এ নিয়ে এখনই আলোচনা করা ‘অপরিপক্ব’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ওয়াশিংটনের বর্তমান অগ্রাধিকার নির্বাচন নয়, বরং কারাকাসে থাকা নেতৃত্বকে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তনে বাধ্য করা।

রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’ এ এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, ভেনেজুয়েলায় কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি।

তিনি বলেন, এই মুহূর্তে এসব আলোচনা আমার কাছে অপরিপক্ব মনে হচ্ছে।

রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্রের নজর এখনো সেসব সমস্যার দিকেই, যেগুলো মাদুরোর শাসনামলে তৈরি হয়েছিল এবং যেগুলো এখনও পুরোপুরি সমাধান হয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, মাদুরো ক্ষমতায় থাকার সময় যে সমস্যাগুলো ছিল, সেগুলোর অনেকগুলোই এখনও রয়ে গেছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য সংশ্লিষ্টদের সুযোগ দেওয়া এবং প্রয়োজনীয় পরিবর্তন নিশ্চিত করা।

ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যখন নানা জল্পনা চলছে, তখন রুবিওর এই বক্তব্য স্পষ্ট করে দিল, ওয়াশিংটন আপাতত নীতিগত সংস্কার ও স্থিতিশীলতার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X