তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০২:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ

এ বছরও ফাঁকা আনুশকার ক্যালেন্ডার

এ বছরও ফাঁকা আনুশকার ক্যালেন্ডার

কে জানত এভাবে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন অভিনেত্রী আনুশকা শর্মা। ক্যারিয়ারের তুঙ্গে থাকা এই অভিনেত্রী বর্তমানে সংসার ও ব্যবসা নিয়ে আছেন ব্যস্ত। এ ছাড়া মাঝে মাঝে স্বামী বিরাট কোহলির খেলা দেখতে তাকে মাঠে দেখা যায়। এই অভিনেত্রীকে সবশেষ ২০১৮ সালে বড় পর্দায় দেখা যায়। এরপর আর তাকে নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি।

ভারতীয় গণমাধ্যমের দাবি অভিনয় থেকে আনুশকার এই বিরতির কারণ তার সন্তান ও পরিবার। কারণ ২০১৭ সালে ভালোবেসে ক্রিকেটার কোহলিকে বিয়ের পর মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে তাকে ‘জিরো’ সিনেমায় দেখা যায়। এরপর দু-একটি ক্যামিওতে অভিনয় করলেও পূর্ণাঙ্গ চরিত্রে দেখা যায়নি এই নায়িকাকে।

আনুশকা ২০২১ সালে প্রথমবার মা হন। যার আগেই তিনি অভিনয় থেকে ছুটি নেন মাতৃত্বকালীন। মা হওয়ার পর একটি মাত্র সিনেমায় অভিনয় করেন তিনি। নাম ‘চাকদা এক্সপ্রেস’। এটি ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক। যার শুটিং শেষ হলেও মুক্তির কোনো আপডেট নেই।

এরপর ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার পুত্র সন্তান জন্ম দেন আনুশকা। যার জন্যও তাকে থাকতে হয় বিশ্রামে। এখন ফিট থাকলেও বলিউডের বেশকিছু গণমাধ্যমের তথ্যমতে, ২০২৫ সালেও এই নায়িকার ক্যালেন্ডারে নতুন কোনো সিনেমা নেই। তাই ধারণা করা হচ্ছে অভিনয়ের থেকে প্রযোজনায় ব্যস্ত হবেন এই নায়িকা।

একটি সময় নির্মাতাদের কাছে আনুশকার চাহিদা ছিল আকাশচুম্বী। সেই সুবাদে বলিউডের তিন খানের সঙ্গেই অভিনয়ের সুযোগ হয়েছে তার। ২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রাবনে বানাদি জোড়ি’ দিয়ে বি-টাউনে পা রাখা আনুশকা এরই মাঝে ২০টির কাছাকাছি সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে সফলতার মুখ দেখেছে।

সবশেষ মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমায় আনুশকার বিপরীতে অভিনয় করেন শাহরুখ খান। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। এটি পরিচালনা করেন আনন্দ এল রাই। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ১৮৬ কোটি রুপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X