তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১০:২২ এএম
প্রিন্ট সংস্করণ

মিশন শুরু হচ্ছে প্রিয়াঙ্কার

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেক দিন ধরেই দূরে আছেন বলিউডের গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ব্যস্ত থাকা এ নায়িকা দীর্ঘসময় পর নাম লিখিয়েছেন ভারতীয় সিনেমায়। নাম ‘এসএসএমবি২৯’, যার শুটিংয়ের জন্য এবার প্রস্তুত হচ্ছেন তিনি।

মহেশ বাবু ও পৃথ্বীরাজ এরই মধ্যে এ সিনেমার শুটিং শুরু করেছেন। এরপর এ মাসের ২০ তারিখের দিকে ওড়িশায় সিনেমাটির মূল দৃশ্যের শুটিংয়ে যোগ দেবেন প্রিয়াঙ্কা। জানা গেছে, এ সিনেমার জন্য বড় পরিসরে নিজ দেশে ফিরছেন তিনি। শুটিং শেষ করার পরই ফিরবেন যুক্তরাষ্ট্রে। তবে এবারের ভারত সফর দীর্ঘ হতে যাচ্ছে তার।

আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা কয়েক মাসের মধ্যে আসবে আর এটি ২০২৭ সালের গ্রীষ্মে মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত হয়েছে। মহেশ বাবু, প্রিয়াঙ্কা ও পৃথ্বীরাজ ছাড়া আরও বড় বড় অভিনেতাকে এ সিনেমায় নেওয়া হয়েছে, যদিও তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। আর এটি পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এতে অভিনয়ের জন্য ৩০ কোটি রুপি নিচ্ছেন প্রিয়াঙ্কা।

রাজামৌলির এ সিনেমাটি ২০২৬ সালের শেষ পর্যন্ত শুটিং হবে এবং ২০২৭ সালে একটি বড় থিয়েট্রিক্যাল রিলিজ হিসেবে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলচ্চিত্রটি ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টুডিওগুলোসহ আফ্রিকার বনাঞ্চলে শুট করা হবে।

প্রিয়াঙ্কাকে বলিউডে সবশেষ দেখা যায় ২০১৯ সালের সোনালি বোস নির্মিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। এতে তার পাশাপাশি অভিনয় করেন ফারহান আখতার, জাইরা ওয়াসিম, রহিত সারাফসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প

লাইনআপে বদল, দেড় বছর পর মঞ্চে আসছে অর্থহীন

তৈরি পোশাক খাতের দক্ষতা উন্নয়নে ইপিবির সঙ্গে ৩ প্রতিষ্ঠানের চুক্তি

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব 

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বজ্রপাতে সীমান্তে এক বিজিবি আহত

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারকা ফুটবলার

মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়: শিশির মনির

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

১০

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

১১

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১২

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

১৩

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

১৪

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

১৫

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

১৬

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

১৭

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

১৮

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

১৯

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

২০
X