বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

অস্বস্তিতে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া । ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া । ছবি : সংগৃহীত

বি-টাউনের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই নিজের মতামত প্রকাশে সাহসী। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যা মনে এসেছে, স্পষ্টভাবে তা বলে গিয়েছেন তিনি। তবে এবার তার এক পুরনো বক্তব্য ফের আলোচনার কেন্দ্রে তিনি । জানালেন তিনি মেয়ে হয়ে মোটেও ভালো নেই। সমাজের গভীরে লুকিয়ে থাকা লিঙ্গবৈষম্যের কুপ্রভাব নিয়ে এই মন্তব্যে এরই মধ্যে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সিমি গেরেওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হয়। এমনকি চুলে করা রংটা নিয়েও টেনশন হয়। সোজা হয়ে বসে থাকতে হয় এক জায়গায়। বিন্দুমাত্র নড়াচড়া করা যাবে না। পোশাকের ক্ষেত্রেও হতে হয় বেশ সচেতন ও যত্নশীল। এ বিষয়টা নাকি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে বেজায় অস্বস্তিকর। অভিনেত্রী মনে করেন, এই সাজাগোজার থেকে অনেক বেশি শান্তির পুরুষদের ফরমাল লুক।

তিনি আরও জানান, অভিনেত্রীদের সাজ পোশাকের জন্যই বেশ কিছুটা সময় বরাদ্দ রাখতে হয়। অনেকটা সময় ধরেই তাদের নিজেকে তৈরি করতে হয়। সব মিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার অভিযোগ একটাই, পুরুষ হলে, এত সমস্যা হয় না, যা মহিলাদের মেকআপ লুক আর পোশাক নিয়ে হয়ে থাকে।

এদিকে প্রিয়াঙ্কা চোপড়াই কিন্তু গোটা দেশের কাছে ফ্যাশন আইকন। তার প্রতিটি ফ্যাশন স্টেটমেন্ট সাধারণ মানুষরা নকল করে থাকেন। তবে সে প্রিয়াঙ্কাই খুব একটা খুশি নন এই পোশাক ও সাজ ম্যানেজমেন্টের বিষয়ে।

বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত রয়েছেন মহেশ বাবুর বিপরীতে নির্মাতা এস এস রাজামৌলির ‘এস এস এমবি ২৯’ সিনেমার শুটিং নিয়ে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X