তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৪:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

ভূমির সঙ্গে ফিরছেন ইমরান

ভূমির সঙ্গে ফিরছেন ইমরান

বলিউড অভিনেতা ইমরান খান। একসময় তাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ সিনেমা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ধরা হতো। যার কারণও ছিল অনেক। তবে সবকিছু ছেড়ে দিয়ে হঠাৎ করেই হারিয়ে যান তিনি। ১০ বছর বি-টাউনে কোনো ধরনের কাজেই দেখা যায়নি তাকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আবারও অভিনয়ে ফিরছেন ইমরান। তবে বড় পর্দায় নয়, তাকে দেখা যাবে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের ওয়েব ফিল্মে।

২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে অভিষেক হয় আমির খানের ভাগনে ইমরান খানের। প্রথম ছবিতেই পান ধুন্ধুমার সাফল্য। হয়ে ওঠেন বলিউডের অন্যতম ফেভারিট নায়ক। এরপর উপহার দেন ‘আই হেট লাভ স্টোরিস’, ‘দিল্লি বেলি’, ‘মেরি ব্রাদার কি দুলহান’-এর মতো সিনেমা। দীপিকা, কারিনা, ক্যাটরিনার মতো প্রথম সারির নায়িকাদের সঙ্গে কাজ করেও পরে স্বেচ্ছায় অভিনয় ছাড়েন তিনি। এবার ফিরছেন অভিনয়ে। যেখানে তার বিপরীতে অভিনয় করবেন ভূমি পেডনেকার। নেটফ্লিক্সের এ ওয়েব ফিল্মের নাম এখনো ঠিক হয়নি। আগামী এপ্রিল মাসে শুরু হবে এর শুটিং। এটি একটি লাভ স্টোরি গল্পে নির্মাণ হবে। পরিচালনার দায়িত্বে থাকবেন দানিশ আসলাম যিনি ইমরান-দীপিকাকে নিয়ে ‘ব্রেক কে বাদ’ তৈরি করেছিলেন। ওয়েব ফিল্মটি প্রযোজকের দায়িত্বে থাকবেন আমির খান। ২০১৫ সালে ‘কাট্টি বাট্টি’ সিনেমায় ইমরানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল। নিখিল আদভানির পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেন কঙ্গনা রানৌত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১০

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১১

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১২

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৩

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৪

বেদনার আকাশ

১৫

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৬

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৭

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৮

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৯

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

২০
X