তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০২:৩৯ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম
প্রিন্ট সংস্করণ

বড় আয়োজনে শুটিং শুরু

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫
বড় আয়োজনে শুটিং শুরু

নির্মাতা কাজল আরেফিন অমির অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। এর চারটি সিজন এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। যার শুটিং শুরু হয়ে গেছে ঈদের আগেই।

নাটকটি নিয়ে দর্শকের চাহিদা সবসময়ই ছিল তুঙ্গে। তাই নতুন এই সিজন নিয়ে অমিও করেছেন বড় ধরনের পরিকল্পনা। রাজধানীর নিকেতনে দুই বছরের জন্য ভাড়া নিয়েছেন শুটিং স্পেসও। সেখানেই ঈদের আগে তিন দিন নাটকটির শুটিং হয়েছে। এরপর ঈদের ছুটি শেষে এপ্রিলের ১০ তারিখ থেকে টানা ১০ দিন চলবে শুটিং। তারপর আবার বিরতি নিয়ে করবেন ঈদুল আজহার কাজ।

অমির সূত্র থেকে জানা যায়, এবারের নাটকের মিউজিক ভিডিওর শুটিং আগে করা হবে। এরপর প্রতি মাসেই ১০ দিন করে চলবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর শুটিং। তবে কতদিন এই শুটিং চলবে তা নিশ্চিত হওয়া যায়নি। আর নাটকটি ঈদুল আজহার পর থেকে প্রচার প্রস্তুতি চলছে।

এবারের সিজনে অমি বেশ কিছু চরিত্রে চমক রাখবেন বলেও জানা গেছে। যার কারণে নতুন কিছু চরিত্রও দেখা যাবে নাটকটিতে।

অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটি ২০১৭ সালে শুরু হয়। এরপর এই ধারাবাহিক একে একে ৪টি সিজন নিয়ে আসেন তিনি। যার প্রতিটি সিজনেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলে। সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪। এবারও ১০০শর ওপর পর্ব করার পরিকল্পনা রয়েছে তার।

নাটকের পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়।

এসব চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১০

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১১

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১২

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১৩

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৪

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৫

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৬

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৭

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৮

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৯

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

২০
X