কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনে মিলল নিখোঁজ রুবেলের রক্তাক্ত মরদেহ 

মো. রুবেল। ছবি : সংগৃহীত
মো. রুবেল। ছবি : সংগৃহীত

কুমিল্লায় বোনের বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ যুবকের মরদেহ রেললাইন থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বদরপুর পালপাড়া রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. রুবেল নগরীর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা জান্টু মিয়ার ছেলে। সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মোহাম্মদ রুবেল তার বোনের বাড়ি বদরপুর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এখনো মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেও একই এলাকায় আরেকটি মরদেহ উদ্ধার করা হয়। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর ধারণা, এসব ঘটনা ছিনতাইকারীদের সঙ্গে জড়িত থাকতে পারে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গোমতী নদীর তীরবর্তী এলাকাগুলোতে দিন দিন জানমালের নিরাপত্তা হ্রাস পাচ্ছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X