পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি-গাড়ি নেই আখতারের, নগদ আছে ১৩ লাখ টাকা 

আখতার হোসেন। ছবি : সংগৃহীত
আখতার হোসেন। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের নামে কোনো বাড়ি বা গাড়ি নেই। তবে তার নিজস্ব নগদ টাকার পরিমাণ ১৩ লাখ, পাশাপাশি তার স্ত্রী সানজিদা আক্তারের রয়েছে ৪ লাখ টাকা। আখতার হোসেনের ব্যাংক হিসাবে জমা রয়েছে ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে জমা দেওয়া তার নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামায় আখতার হোসেনের পেশা উল্লেখ করা হয়েছে ‘শিক্ষানবিশ আইনজীবী’ এবং তার স্ত্রীর পেশা ‘গৃহিণী’। এতে আরও উল্লেখ করা হয়, কৃষি, ব্যবসা ও চাকরি থেকে আখতার হোসেনের বার্ষিক আয় ৫ লাখ ৫ হাজার টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, আখতার হোসেনের নিজস্ব গহনার মূল্য ৭ লাখ টাকা এবং তার স্ত্রীর গহনার মূল্য ১০ লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে আখতার হোসেনের সম্পদের মূল্য ২৭ লাখ টাকা এবং স্ত্রীর ১৬ লাখ টাকা। স্থাবর সম্পদের মধ্যে তার নামে রয়েছে ১৮ শতাংশ কৃষি জমি, যার বর্তমান মূল্য উল্লেখ করা হয়েছে ২৩ হাজার টাকা।

রংপুর-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আখতার হোসেন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্তের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আখতার হোসেন কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবনের সূচনা। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে একক অনশন ধর্মঘট করে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন।

এর আগে, আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। পুলিশি নির্যাতন ও নিপীড়নের মুখেও আপসহীন থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি। জুলাই আন্দোলনে তার অসামান্য অবদান রয়েছে। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তরুণ এই রাজনীতিবিদ।

উল্লেখ্য, কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে স্বাধীনতার পর আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় লাভ করেছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৯ হাজার ৬ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৯ হাজার ১১৩ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৭৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X