তামজিদ হোসেন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

তিশার কাজে ভাটা

তিশার কাজে ভাটা

ছোট পর্দার আলো ঝলমলে জগতে হঠাৎই যেন অন্ধকার নেমে এসেছে তাসনুভা তিশার জীবনে। যিনি একসময় ছিলেন পর্দা দখল করে রাখা মুখ, সেই জনপ্রিয় অভিনেত্রী আজ কাজের অভাবে হতাশ। বাতিল হচ্ছে তার একের পর এক নাটকের কাজ। তার ক্যারিয়ারে কেন এ ভাটা? নীরবতা ভেঙে অবশেষে কালবেলার এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। জানালেন তার বর্তমান অবস্থার কথা। লিখেছেন, তামজিদ হোসেন।

তিশা বলেন, কাজ আমার প্রেম, সংসারের জন্য কাজ—এসব কিছুর যোগফলে হয় আসলে কাজ। আলহামদুলিল্লাহ কাজ আমার ভালোই চলছে, কিন্তু ২০২৫ সালটা আমি যেভাবে আশা করেছিলাম, ঠিক সেভাবে যাচ্ছে না। এখন এমনিতেও একটু কাজ কমই হচ্ছে, কিন্তু হঠাৎ করেই আমার বেশ কিছু কাজ পরপর বাতিল হয়ে যাচ্ছে। কালকে শুটিং, রাতে ফোন দিয়ে বলছে কাল শুটিং হবে না। এমনকি কেন কাজটা হবে না এ বিষয়ে কেউ নির্দিষ্টভাবে কোনো কারণও বলতে পারছে না।

তিনি আরও বলেন, কেন আমার কাজ বাতিল হচ্ছে এটা আসলে আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আমার কাজে ভাটা পড়ে যাচ্ছে। যেহেতু আমি পুরোপুরি অজানা যে কার কারণে এমন হচ্ছে, তাই নাম নিতে পারছি না। তবে আমি তো কারও ক্ষতি করিনি। আমার জানামতে, আমি কারও উপকার ছাড়া ক্ষতি কখনোই করিনি এবং চাইও না। আমি কখনো এসব বিষয়ে ভাবি না, কারণ আমি সবসময় ব্যস্ত থাকি নিজের ফ্যামিলি এবং কাজ নিয়ে। আমি নিজের মধ্যে থাকতেই বেশি পছন্দ করি। তবে আমার এ কাজ হারানোর বিষয়ে অবশ্যই কোনো কন্সপিরেসি চলছে, তা না হলে এমন হবেই বা কেন।

সবশেষ অভিনেত্রী তার কাজ হারানোর বিষয়ে বলেন, যে বা যারা আমাকে থামাতে চায়, আমি এটা জানি তারা সেটা পারবে না ইনশাআল্লাহ। আমি এতটুকু বিশ্বাস করি যে, যেহেতু কারও ক্ষতি করিনি সেহেতু আল্লাহ আমাকে দেখবেন সবশেষে। বর্তমানে তাসনুভা তিশা অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে তাইফুর জাহান আশিকের পরিচালনায় ‘সংসার বিষের বড়ি’ নামক একটি নাটকে অভিনয় করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে নাটকটি। তবে কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে, এ বিষয়ে কিছুই এখনো নিশ্চিত করেননি নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১০

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১১

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১২

তবে কি আজ নেইমারের দিন?

১৩

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৪

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৫

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৬

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১৭

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৮

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৯

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

২০
X