তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০১:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ

দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বি-টাউনের সেরা পাঁচ অভিনেত্রীর মধ্যে তিনি একজন। নির্মাতাদের কাছে তার চাহিদাও আকাশচুম্বী। তাই এবার নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিতে যাচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ‘স্পিরিট’ ছবির জন্য দীপিকা ২০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাসকে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও দীপিকার এই বিশাল পারিশ্রমিক নিয়ে এরই মধ্যে বলিউড পাড়ায় চর্চা শুরু হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি দীপিকার স্বামী রণবীর সিংয়ের সাম্প্রতিক পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।

‘স্পিরিট’ সিনেমাটি পরিচালনা করছেন কবির সিং ও অর্জুন রেড্ডি-খ্যাত ভারতীয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমার মাধ্যমে প্রথমবার প্রভাসের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে গুঞ্জন উঠেছিল, এই ছবিতে খলনায়ক চরিত্রে থাকতে পারেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। তবে সিনেমার কাস্টিং, শুটিং ও মুক্তির তারিখ নিয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি।

এদিকে প্রথমে দীপিকার কাছে এই ছবির প্রস্তাব যখন আসে, তখন তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। যার কারণে অভিনয় না করার আগ্রহ দেখান তিনি। কারণ, সিনেমার শুটিং ২০২৪ সালের শেষদিকে শুরু হওয়ার কথা থাকায় দীপিকার পক্ষে সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। তবে পরে নির্মাতা শুটিংয়ের সময়সূচিতে পরিবর্তন আনেন। তারপরই ‘স্পিরিট’ সিনেমায় কাজের জন্য রাজি হন দীপিকা।

এদিকা কন্যা দুয়ার জন্মের পর এটি হবে দীপিকার প্রথম সিনেমা। তাই অভিনেত্রীও নিজের সেরাটি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

দীপিকা পাড়ুকোনকে সবশেষ দেখা যায় রোহিত শেট্টির ‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমায়। যেখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১০

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১১

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১২

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৩

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

১৪

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

১৫

মেট্রোরেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

১৬

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

১৮

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

১৯

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

২০
X