তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ মে ২০২৫, ১২:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ

রেড কার্পেট অভিষেকের অপেক্ষায় জাহ্নবী

রেড কার্পেট অভিষেকের অপেক্ষায় জাহ্নবী

বলিউডের সময়ের আলোচিত অভিনেত্রী জাহ্নবী কাপুর এবার জীবনের অন্যতম বড় মঞ্চে পা রাখতে চলেছেন। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন তিনি, তাও আবার তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হোমবাউন্ড’-এর গ্লোবাল প্রিমিয়ার নিয়ে। ফ্রেঞ্চ রিভিয়েরার মনোমুগ্ধকর পরিবেশে এরই মধ্যে পৌঁছে গেছেন জাহ্নবী আর দিন গুনছেন রেড কার্পেট মুহূর্তের অপেক্ষায়। বিশেষ সেই মুহূর্তের আগে নিজের ইনস্টাগ্রামে উষ্ণ ও চমকপ্রদ কিছু ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। যেখানে দেখা যায়, একটি প্যানকেক, যার ওপরে চকলেট সসে লেখা ছিল ‘কান প্রস্তুত? টি-১ ডে’। ভক্তদের হৃদয় গলানো এই ছবিটি যেন জানিয়ে দিল, বলিউড থেকে বিশ্বমঞ্চে পা রাখতে তিনি কতটা প্রস্তুত।

‘হোমবাউন্ড’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ‘মাসান’খ্যাত পরিচালক নীরাজ ঘায়ওয়ান। এক দশক পর ফের কানের মঞ্চে ফিরছেন এই নির্মাতা। প্রথমবারের মতো কানে অংশ নেওয়ার ব্যাপারে জাহ্নবী বলেন, এ যেন অকথনীয় এক সম্মান। ধন্যবাদ জানাই এক্সিকিউটিভ প্রডিউসার মার্টিন স্করসেসিকে, যিনি হোমবাউন্ডকে একজন প্রকৃত মাস্টারের মতো দিকনির্দেশনা ও অন্তর্দৃষ্টিতে সহায়তা করেছেন।

জানা যায়, চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার হবে আজ (২১ মে), ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের ইউএন সার্টেইন রিগার্ড বিভাগে। প্রিমিয়ারে জাহ্নবী ছাড়াও ‘হোমবাউন্ড’ টিমের ইশান খট্টর, বিশাল জাঠওয়া এবং করণ জোহর কানের এ উৎসবে অংশগ্রহণ করতে চলেছেন। এদিকে ২৪ মে কান উৎসবের সমাপ্তি হলেও জাহ্নবী কাপুরের পথচলা এখানেই থেমে নেই। সামনে আসছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘পরম সুন্দরী’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। যেখানে তিনি হাস্যরস আর রোমান্সের নতুন অধ্যায় লিখবেন বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১০

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১২

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১৩

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১৪

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৫

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৬

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৭

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৮

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৯

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

২০
X