তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ১১:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

প্রস্তুত ‘ফায়ার ফাইটার’

প্রস্তুত ‘ফায়ার ফাইটার’

অভিনেতা ইরফান সাজ্জাদ। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে এরই মধ্যে প্রশংসিত হয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো একজন অগ্নিযোদ্ধার চরিত্রে দেখা যাবে তাকে। নাটকের নাম ‘ফায়ার ফাইটার : এ সাইলেন্ট হিরো’ এটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। নির্মাতা জানান, ঈদের দ্বিতীয় দিন নাটকটি ক্লাব ইলিভেনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

নির্মাতা বলেন, ‘নাটকে একজন ফায়ার ফাইটার বা অগ্নিযোদ্ধা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এর আগে এমন চরিত্রে তাকে দেখেনি দর্শক। তাই কাজটিতে চ্যালেঞ্জ ছিল। আশা করছি ইরফানের এমন চরিত্র দর্শকের ভালো লাগবে।’

নাটকটি নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা। গল্পটা জুবায়ের ভাইয়ের। অবশেষে ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটা হয়েছে এটা আমার জন্য আনন্দের। কাজটা করতে গিয়ে ছয় মাসের বেশি সময় পরিশ্রম করেছেন জুবায়ের ভাই। আমিও নিজেকে তৈরি করেছি অনেক সময় নিয়ে। মূল কথা, একদম আগুন নেভানোর ক্ষেত্রে একজন ফায়ার ফাইটার কতটা চ্যালেঞ্জ এবং আত্মত্যাগ নিয়ে কাজ করে, তা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল।’ গল্পে দেখা যাবে, ইরফান ফায়ার সার্ভিসে কাজ করেন। নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবন পার করেন তিনি। নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন ফারিন খান। এদিকে প্রকাশ্যে এসেছে ইরফান সাজ্জাদের ‘আলি’ সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১০

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৩

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৪

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৫

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৬

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৯

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X