বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়লো ‘জুটোপিয়া টু’

জুটোপিয়া ২I ছবি : সংগৃহীত
জুটোপিয়া ২I ছবি : সংগৃহীত

বিশ্ব সিনেমার ইতিহাসে নতুন এক রূপকথার জন্ম হলো। বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়ে ওয়ার্ল্ড ডিজনির ইতিহাসই বদলে দিলো এনিমেটেড সিনেমা ‘জুটোপিয়া টু’। মুক্তির পর থেকেই দর্শকের ঢল, আর তারই ফল বিশ্বজুড়ে ১.৪৬ বিলিয়ন ডলার আয় করে ভেঙে ফেলেছে দীর্ঘদিন অটুট থাকা ‘ফ্রোজেন টু’-এর রেকর্ড। ২০১৯ সালে ১.৪৫ বিলিয়ন ডলার আয়ের সেই মাইলফলক পেছনে ফেলে ডিজনির বক্স অফিসে নতুন সম্রাট হয়ে উঠেছে ‘জুটোপিয়া টু’।

সিনেমাটি মুক্তির পঞ্চম সপ্তাহে বড়দিনের ছুটির মৌসুম বক্স অফিসে একে আরও দাপুটে করে তোলে। শুধু ছুটির আমেজের এই শেষ সপ্তাহান্তেই সিনেমাটির ঝুলিতে নতুন করে যোগ হয়েছে আরও ৮৭.৯ মিলিয়ন ডলার।

শুধু তাই নয়, মাত্র ১৭ দিনে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি, যা প্যারেন্টাল গাইডেন্স- পিজি ক্যাটেগরির সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ের রেকর্ড। বিশেষ করে চীনের বাজারে এটি অভাবনীয় সাফল্য পেয়েছে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে অধিকাংশ হলিউড সিনেমা বক্স অফিসে সুবিধা করতে পারছিল না। শুধু চীনের বক্স অফিস থেকেই ‘জুটোপিয়া টু’-এর আয় ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা দেশটিতে যে কোনো মার্কিন সিনেমার আয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এদিকে সাম্প্রতিক সময়ে ডিজনির আরও একটি আলোচিত সিনেমা ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছাড়া আর কোনো ছবিই এই সাফল্যের ধারে-কাছে পৌঁছাতে পারেনি; গত ১৯ ডিসেম্বর মুক্তি পাওয়া এই সিনেমা ২৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যার একটি বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।

‘জুটোপিয়া টু’সহ এ বছর বিশ্বজুড়ে মাত্র তিনটি সিনেমা ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পেরেছে। তালিকায় আরও দুটি সিনেমা হলো- ডিজনির লাইভ-অ্যাকশন রিমেক ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং চীনের অ্যানিমেটেড সিনেমা ‘নে ঝা টু’।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X