চবি প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আসনপ্রতি প্রায় ৮০ জনের লড়াই, চবিতে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। ছবি : কালবেলা

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ ভর্তিযুদ্ধ শেষ হবে।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে, সকাল সাড়ে ১০টার মধ্যেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে।

এবার ‘এ’ ইউনিটে আসনপ্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৮০ জন শিক্ষার্থী। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী এই তিনটি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে ৪টি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এক হাজার ৯৩টি সাধারণ আসনের বিপরীতে এ ইউনিটে আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৪ শিক্ষার্থী।

ফল প্রকাশের বিষয়ে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ‘ভর্তি পরীক্ষার ফলাফলে কোনো ধরনের ভুল নেই এ বিষয়ে শতভাগ নিশ্চিত হয়েই আমরা ফল প্রকাশ করব। যথাযথ প্রক্রিয়ায় কাজ চলছে এবং নির্ভুল ফলাফলই প্রকাশ হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘এবার তিনটি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমেছে। পাশাপাশি হেল্প সেন্টার, ছয়টি ইনফরমেশন সেন্টার এবং অভিভাবকদের বসার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় চাকসুও আমাদের সহযোগিতা করছে।’

মোহাম্মদ এনাম নামে এক পরীক্ষার্থী বলেন, ‘প্রশ্ন মোটামুটি সহজ ছিল, তবে ইংরেজি অংশটা অনুশীলন কম থাকার কারণে একটু কঠিন লেগেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১০

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১১

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১২

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৩

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৪

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৫

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৬

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৮

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৯

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

২০
X