তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১০:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

পোস্টারেই যুদ্ধের আভাস

পোস্টারেই যুদ্ধের আভাস

নেটফ্লিক্স প্রকাশ করেছে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’ সিজন-৩-এর নতুন পোস্টার। বহুল প্রতীক্ষিত এ সিজন মুক্তি পাবে ২৭ জুন এবং এটিই হবে সিরিজটির চূড়ান্ত ও শেষ অধ্যায়।

নতুন পোস্টারে দেখা গেছে এক রুদ্ধশ্বাস মুখোমুখি অবস্থান—একদিকে আগের সিজনের বেঁচে থাকা প্রতিযোগীরা, অন্যদিকে ফ্রন্টম্যান ও তার গোলাপি পোশাকধারী গার্ড বাহিনী। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘খেলাটা যে কারও হতে পারে। একটা পক্ষ বেছে নাও।’ ক্যাপশনের এ লেখাটি একটি যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন এসেছে মূল চরিত্র সেওং গি হুনের (লি জং জে) চেহারায়। তাকে এবার দেখা যাবে সবুজ ট্র্যাকস্যুটের বদলে কালো টাক্সিডোতে, যা তার চরিত্রে ভেতরগত রূপান্তরের বার্তা দেয়। দর্শকরা জানেন, সিজন-২-এ শান্তি বেছে না নিয়ে তিনি ফিরে আসেন খেলাটির নির্মম বাস্তবতা উন্মোচনে। এবার মনে হচ্ছে, তিনি শুধু খেলতে নয়—সিস্টেমকে ভেঙে দিতেও প্রস্তুত।

সিজন-৩-এ আরও যেসব চরিত্র থাকবে তারা হলেন—গুম জা, মিয়ং গি, সন ন্যো, ইয়ং সিক, জুন হি, গিয়ং সক, মিন সু, নাম গিউ, হিউন জু, ডে হো এবং গোলাপি গার্ড নো উল।

সব মিলিয়ে ‘স্কুইড গেম’ সিজন-৩ হতে যাচ্ছে শুধু বেঁচে থাকার খেলা নয়; বরং এটি হবে প্রতিরোধ, প্রতিশোধ ও সত্য উদ্ঘাটনের যুদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X