শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

দর্শক মজা পাবেন: তানজিকা

অভিনেত্রী তানজিকা আমিন। ছবি সংগৃহীত
অভিনেত্রী তানজিকা আমিন। ছবি সংগৃহীত

অভিনেত্রী তানজিকা আমিন কানাডা-আমেরিকা ঘুরে দেশে ফিরেছেন। এসেই শুরু করেছেন নাটকের কাজ। এরই মধ্যে তৌকীর আহমেদের পরিচালনায় একটি ধারাবাহিকের কাজও সম্পন্ন করেছেন তিনি। নিজের কাজের ব্যস্ততা ও পরিকল্পনা নিয়ে তানজিকা কথা বলেছেন কালবেলার সঙ্গে। জানিয়েছেন, রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তির অনুমতি পেয়েছে।

শুরুর দিকে তানজিকা বলেন, ‘দেশের বাইরে থেকেও এরই মধ্যে কাজ শুরু করেছি। কানাডাতেও পাঁচটি নাটকের শুটিং করেছি, যার মধ্যে কয়েকটি নাটক প্রকাশের পর দর্শকপ্রিয়তাও পেয়েছে। এরপর দেশে এসে তৌকীর ভাইয়ের পরিচালনায় একটি ধারাবাহিকের কাজ করেছি। সামনে আরও কিছু কাজ করব, যার সম্পর্কে সময় হলে জানানো হবে।’

এ সময় ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্ম মুক্তির অনুমতি নিয়েও কথা বলেন তানজিকা। তিনি বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। এখন আর এটি মুক্তিতে কোনো বাধা নেই—জেনে খুব ভালো লাগছে। কারণ, এ কাজটি আমার অনেক পছন্দের। শুটিং সম্পন্ন হওয়ার পর থেকেই আমরা মুক্তির অপেক্ষায় ছিলাম। এরপর নানা কারণে এটি আটকে দেওয়া হয়। যেহেতু এখন প্রকাশে আর কোনো বাধা নেই, তাই আশা করছি ওয়েব ফিল্মটি দর্শকের কাছে ভালো লাগবে। তারা দেখে মজা পাবেন। তবে আলোচনায় থাকতে মুক্তি পেলে আরও ভালো লাগত।’

এ সময় তার অভিনীত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-র সাফল্য নিয়েও কথা বলেন তিনি। জানান, এমন চরিত্রে অভিনয় করতে সবসময়ই আগ্রহী তিনি।

নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া তানজিকা আমিন বরাবরই গল্পনির্ভর কাজ পছন্দ করেন।

তার অভিনীত জনপ্রিয় কাজের তালিকায় রয়েছে: ‘বোহেমিয়ান ঘোড়া’, ‘কালপুরুষ’, ‘ক্রিমিনালস’, ‘কে?’, ‘এক অলৌকিক বিকেলের গল্প’, ‘মহানগর’, ‘মৌসুম ২’, ‘গহীনের গান’, ‘ভালোবাসা এমনই হয়’ ও ‘বকুল ফুলের মালা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X