তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

যুগ যুগ অভিনয় করে যেতে চাই

যুগ যুগ অভিনয় করে যেতে চাই

এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নাটকপ্রেমী দর্শকদের কাছে তিনি একজন পরিচিত মুখ। জনপ্রিয়তা ও পারফরম্যান্সের দিক থেকে বর্তমানে আছেন জনপ্রিয়তার ওপরের দিকে। এর মধ্যেই অভিনয় ক্যারিয়ারের এক যুগ পার করেছেন তানিয়া।

তার অভিনীত প্রথম নাটক ছিল আজ থেকে এক যুগ আগে ‘ঝুঁকির মধ্যে আছি’। এতে তার সহশিল্পী ছিলেন আখম হাসান। তবে এ নাটকটি প্রচারে আসেনি। প্রথম প্রচারে আসে শরাফ আহমেদ জীবনের গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন, যাতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি।

তানিয়া বৃষ্টি তার অভিনয় জীবনের শুরু থেকেই নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই দাঁড় করানোর চেষ্টা করছিলেন। ভালো ভালো গল্পের নাটকে তিনি অভিনয় করার সুযোগ খুঁজতেন।

এরপর ২০২২ সালে ‘পিনিকেই ঝিনিক’ নাটকে দুর্দান্ত অভিনয় করে আলোচনায় আসেন তানিয়া। এক নাটকেই সবার দৃষ্টি ঘুরে যায় বৃষ্টির দিকে।

অভিনয় জীবনের এ সময়ে এসে তানিয়া বৃষ্টি বলেন, ‘মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। কৃতজ্ঞ আমার বাবা-মায়ের প্রতি। কৃতজ্ঞ জানাই আমার সব শুভাকাঙ্ক্ষীকে যাদের জন্য আজ আমি অভিনয়ে এ জায়গায়। বিশেষভাবে কৃতজ্ঞ মোশাররফ করিম ভাইয়ের কাছে। কৃতজ্ঞ আমার সব সহশিল্পী, সব নাটকের পরিচালক, ইউনিটসহ সব সাংবাদিক ভাই-বোন এবং সর্বোপরি আমার ভক্ত দর্শকের প্রতি। তাদের ভালোবাসা ছাড়া আজকের এ অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না। এক যুগ নয়, যুগ যুগ আমি ক্যামেরার সামনে অভিনয় করে যেতে চাই।’

সাম্প্রতিক সময়ে তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেথর’, ‘সানগ্লাস ফ্যামিলি’, ‘জামাই বউ চোর’, ‘বউ বেশি বুঝে’ ইত্যাদি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X