তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

অর্ধযুগ পর ঈশিতার গান

অর্ধযুগ পর ঈশিতার গান

আজ থেকে অর্ধযুগ আগে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা, নির্মাতা রুমানা রশীদ ঈশিতার কণ্ঠে সর্বশেষ একটি মৌলিক গান প্রকাশিত হয়েছিল। গানের শিরোনাম ছিল ‘আমার অভিমান’। বিরতির পর আবারও ঈশিতার কণ্ঠে প্রকাশ পেল নতুন একটি গান। এবারের গানের শিরোনাম ‘রুপোর ঝলক’।

গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র। মূলত এ গানটি তানিম রহমান অংশু পরিচালিত সদ্য ইউটিউবে প্রকাশিত ‘নসিব’ নামক ইউটিউব ফিল্মে ব্যবহৃত হয়েছে। ফিল্মটি ইউটিউবে প্রকাশিত হয়েছে গত ১০ জুলাই। আর গানটি প্রকাশিত হয়েছে ঠিক এক সপ্তাহ পর।

প্রকাশের পর গানটি বেশ সাড়া পেতে শুরু করেছে, যা নিয়ে ঈশিতা বলেন, “এ গানটি মূলত করা হয়েছে আজ থেকে দুই বছর আগে। আমি যখন ‘কেন’ নামক নাটকটিতে অভিনয় করি সে সময়ই মূলত তিনি এ গানটি গাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। গানটি শুনে খুব ভালো লেগেছিল। আমাকে যখন এ গানটি গাওয়ার জন্য বলা হয়, আমি তখন ভীষণ সম্মানিত বোধ করেছিলাম। সে সময় গানটা নিয়ে বেশ পরিকল্পনা ছিল; কিন্তু মাঝখানে পারিবারিক কাজে অনেক ব্যস্ত ছিলাম। পরে কয়েকদিন আগে আমাকে যখন এ গানটি ‘নসিব’ নামক ইউটিউব ফিল্মে ব্যবহার করার জন্য বলা হলো, তখন মনে হলো কেন নয়। এভাবেই নসিবের সঙ্গে এ গানটি নিয়ে যুক্ত হয়ে যাওয়া। প্রকাশের পর টুকটাক বেশ ভালো সাড়া পাচ্ছি। ভাবছি যেহেতু অনেকদিন বিরতির পর নতুন একটি মৌলিক গান প্রকাশ পেয়েছে। আরও কয়েকটি মৌলিক গান করা যেতেই পারে। দেখা যাক কী হয়।’

শহীদুজ্জামান শাওনের গল্পে ও মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘কেন’ টেলিফিল্মে ঈশিতার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এই টেলিফিল্মে তার সহশিল্পী ছিলেন আফরান নিশো, মেহজাবীন, তৌসিফ মাহবুব প্রমুখ।

এ ছাড়া পাঁচ বছর আগে ফুয়াদের সুর সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন ঈশিতা। ঈশিতার গানের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘রাত নিঝুম’, ‘ভুলোনা আমায়’, ‘কুলসুম’। প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় ‘বিহঙ্গ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা। এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X