কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজার জন্য গঠিত ‘বোর্ড অব পিসের’ গোপন নথি ফাঁস

বিধ্বস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত

গাজার জন্য গঠিত ‘বোর্ড অব পিসের’ গোপন নথি ফাঁস হয়েছে। এতে সদস্যপদ তিন বছরের বেশি সময় ধরে রাখতে চাইলে সংশ্লিষ্ট দেশগুলোকে নগদ এক বিলিয়ন ডলার দিতে হবে বলে দাবি করা হয়েছে। এ-সংক্রান্ত নথি বার্তাসংস্থা রয়টার্সের হাতে এসেছে।

সোমবার (১৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রশাসনের পাঠানো একটি খসড়া সনদে বলা হয়েছে, গাজার জন্য গঠিত ‘বোর্ড অব পিসের’ সদস্যপদ তিন বছরের বেশি সময় ধরে রাখতে চাইলে সংশ্লিষ্ট দেশগুলোকে নগদ এক বিলিয়ন ডলার দিতে হবে। প্রায় ৬০টি দেশের কাছে পাঠানো এই গোপন নথি বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে।

খসড়া সনদে উল্লেখ করা হয়েছে, এই সনদ কার্যকর হওয়ার পর প্রত্যেক সদস্য রাষ্ট্রের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর, যা চেয়ারম্যানের অনুমোদনে নবায়নযোগ্য। তবে একটি ব্যতিক্রম রাখা হয়েছে। সেখানে যেসব দেশ সনদ কার্যকর হওয়ার প্রথম বছরের মধ্যেই ‘বোর্ড অব পিসে’ নগদ এক বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দেবে, তাদের ক্ষেত্রে তিন বছরের মেয়াদ প্রযোজ্য হবে না। গোপন এই নথিটি সংবাদমাধ্যম ব্লুমবার্গ সর্বপ্রথম প্রকাশ করেছে।

নথিতে বোর্ড অব পিসকে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে। এর লক্ষ্য হলো সংঘাতপূর্ণ বা সংঘাতের হুমকিতে থাকা অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, নির্ভরযোগ্য ও আইনসম্মত শাসনব্যবস্থা পুনরুদ্ধার এবং টেকসই শান্তি নিশ্চিত করা।

নথি অনুযায়ী, অন্তত ৩টি দেশ সনদে সম্মত হলেই বোর্ডটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। পাশাপাশি সংগঠনটির অফিসিয়াল সিল অনুমোদনের দায়িত্বও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে থাকবে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য একটি শান্তি বোর্ড গঠনের উদ্যোগের অংশ হিসেবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিসহ একাধিক বিশ্বনেতাকে এই বোর্ডে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। গাজাবিষয়ক এই বোর্ডটি ট্রাম্পের প্রস্তাবিত বৃহত্তর ‘বোর্ড অব পিসের’ আওতায় গঠিত হবে।

গাজায় মাঠপর্যায়ে কাজ তদারকির জন্য নিকোলাই ম্লাদেনভকে হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাসপার জেফার্স। তিনি নিরাপত্তা, নিরস্ত্রীকরণ এবং মানবিক সহায়তা নিশ্চিত করবেন। এছাড়া গঠিত হয়েছে একটি গাজা এক্সিকিউটিভ বোর্ড, যেখানে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও মিসরের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। বোর্ডটির লক্ষ্য আরব দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় জোরদার করা।

এর আগে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যবিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধ অবসানের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার ঘোষণা দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X