ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন প্রজন্ম হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে : অর্থ উপদেষ্টা

ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তরুণ প্রজন্মের সামনে দেশকে এগিয়ে নেওয়ার অবারিত সুযোগ রয়েছে। আমরা হয়তো গড়িয়ে গাড়িয়ে কিছুদিন বাঁচব। কিন্তু তরুণ প্রজন্মকেই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। এ জন্য সবাই ভোট দিতে যাবেন।

তিনি বলেন, আপনারা যে সব অন্যায় অত্যাচার দেখতে চান না সেসব থেকে রক্ষা পেতে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। নতুন প্রজন্মই হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে। দেশের নারী পুরুষ সকলে তাদের নিজ নিজ অধিকার ভোগ করতে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনীর পৌর চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন,দেশের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে যা অস্বীকার করার উপায় নেই। সেগুলো মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। সংস্কার চলছে, আমরা চাই ভবিষ্যতে যে সরকার আসবে তারা যেন সংস্কার চলমান রাখে। আমরা দেশে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম।

তিনি আরও বলেন, নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশ কাঙ্ক্ষিত লক্ষে এগোয়নি। দেশ একেবারে খাঁদের কিনারায় চলে গিয়েছিলো আমরা সেখান থেকে দেশকে টেনে তুলেছি। বিগত সময়ে ব্যাংক খাতে প্রচুর লুটপাট করা হয়েছে। এখনো ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, ফেনী জেলা প্রশাসক মনিরা হক এবং পুলিশ সুপার শফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X