তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

বাণীর তিক্ত অভিজ্ঞতা

বাণীর তিক্ত অভিজ্ঞতা

বলিউড অভিনেত্রী ও মডেল বাণী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গায়ের রঙের কারণে তাকে প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কীভাবে তাকে একবার ‘যথেষ্ট ফর্সা নন’ এ কারণে একটি প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। বাণী বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা একবার বলেছিলেন, আমি মূল চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট ফর্সা নই। তিনি আসলে বলেছিলেন, আমি দুধের মতো সাদা নই। আমাকে সরাসরি না বললেও অন্যদের মাধ্যমে জেনেছিলাম। আর সেই প্রজেক্টে আমি সুযোগ পাইনি।’ তবে এ অভিজ্ঞতায় দমে যাননি বাণী কাপুর। তিনি বলেন, ‘তখন নিজেকে নিজেই বলেছিলাম, যদি এ কারণে যদি আমাকে বাদ দেওয়া হয়, তাহলে আমি সেই প্রজেক্টের অংশ হতে চাই না। আমার ভেতরে এতটুকু আত্মবিশ্বাস ছিল যে, আমি আমার জন্য আরও ভালো কোনো চলচ্চিত্র নির্মাতা খুঁজে নেব।’

শুধু গায়ের রং নয়, তাকে নিয়ে আরেকটি সমালোচনা প্রায়ই শোনা গেছে। ‘ওয়ার’খ্যাত এ অভিনেত্রী আরও বলেন, ‘আমাকে মাঝেমধ্যে বলা হতো, আমি খুব রোগা এবং আমার ওজন বাড়ানো উচিত। কারণ দর্শকরা নাকি একটু স্বাস্থ্যবতী দেহের অভিনেত্রী পছন্দ করে! কিন্তু আমি তাদের কথায় কান দিইনি। কারণ আমার যে ফিটনেস, তাতেই আমি হ্যাপি। আসলে অন্যের কথায় নিজের কিছু পরিবর্তন করতে চাই না। কারণ আমি যথেষ্ট ফিট ও সুস্থ আছি।’ উল্লেখ্য, ‘মান্দালা মার্ডারস’-এ বাণী কাপুর একজন তদন্তকারী কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। ক্রাইম থ্রিলার ঘরানার এ সিরিজটি একাধিক ধর্মীয় হত্যাকাণ্ড ঘিরে নির্মিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X