তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

মানবিক অপু বিশ্বাস

মানবিক অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রির সময় জাল টাকার ফাঁদে পড়ে যিনি সারা দেশের মানুষের সহানুভূতি কুড়িয়েছিলেন, সেই বৃদ্ধ রইস উদ্দিন এখন যাচ্ছেন পবিত্র ওমরাহ পালনে। আর এই ধর্মীয় সফর সম্ভব হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মানবিক সহায়তায়।

গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা রইস উদ্দিন নিজের লালনপালন করা গরু বিক্রি করতে গিয়েছিলেন দিয়াবাড়ি হাটে। কিন্তু সেখানে এক ক্রেতা তাকে দেন ১ লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। ঘটনাটি রইস উদ্দিনকে বাকরুদ্ধ ও ভেঙে পড়া অবস্থায় ফেলে দেয়।

পরে তার দুর্দশার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোড়ন। নানা জায়গা থেকে এগিয়ে আসে সাহায্যের হাত। এই সময় মানবিক উদ্যোগ নিয়ে রইস উদ্দিনের পাশে দাঁড়ান চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেন।

বিষয়টি নিয়ে অপু বলেন, ‘তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তবে হয়তো এমনই করতাম। আমি চাই, উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন। তাকে ওমরাহ পালনে পাঠাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

সব আয়োজন শেষ করে শুক্রবার ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন রইস উদ্দিন।

এদিকে, অনেকদিন ধরেই বড় পর্দায় নেই অপু বিশ্বাস। তবে মুক্তির অপেক্ষায় রয়েছে তার একাধিক সিনেমা। এর মধ্যে আছে কলকাতায় তার প্রথম সিনেমা ‘শর্টকাট’। এটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X