তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১০:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

এবার ছোট পর্দায় ‘উৎসব’

এবার ছোট পর্দায় ‘উৎসব’

ঈদুল আজহায় মুক্তির পরপরই আলোচনায় আসে তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’। পারিবারিক সম্পর্ক, আত্ম-অন্বেষণ এবং সময়ের আবেগময় প্রেক্ষাপট তুলে ধরা এ সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সগুলোতে টানা সাত সপ্তাহ প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়ায়। এবার প্রেক্ষাগৃহ পেরিয়ে সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি জানিয়েছে, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (অর্থাৎ ৭ আগস্ট) থেকে সিনেমাটি দেখা যাবে তাদের অ্যাপে। ফলে দেশের যেসব অঞ্চলে প্রেক্ষাগৃহ নেই, সেসব দর্শক এবং প্রবাসে থাকা বাংলা ভাষাভাষীরাও এবার ঘরে বসে ‘উৎসব’ উপভোগ করতে পারবেন।

এ নিয়ে কালবেলাকে পরিচালক তানিম নূর বলেন, “ওটিটি এখন সিনেমার নতুন ডিস্ট্রিবিউশন মাধ্যম। প্রেক্ষাগৃহে যারা ‘উৎসব’ দেখতে পারেননি, তাদের জন্য এটা বড় সুযোগ। আমি আশা করি, পরিবার নিয়ে সবাই সিনেমাটি উপভোগ করবেন।”

‘পরিবার ছাড়া দেখা নিষেধ’—এ ব্যতিক্রমী স্লোগান নিয়ে নির্মিত ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। এ সিনেমার গল্প রচনা করেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান ও সামিউল। চিত্রগ্রহণ করেছেন রাশেদ জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় টেইলর সুইফট, সম্পদ ছাড়াল ২ বিলিয়ন ডলার

ভাঙা স্লিপারের ওপর দিয়েই ছুটছে ট্রেন

২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর তিন দফায় হামলা চালাল লেবাননের যোদ্ধারা

দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে : হুইপ দুলু

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, পাত্র কে?

পাপারাজ্জি দেখে ইব্রাহিমের লুকোচুরি, কথিত প্রেমিকাকে আড়ালের চেষ্টা

লর্ডসে ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন, ১৪০ রান করেও ইংলিশদের লিড

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু : আরাগচি

১০

এইচপি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল

১১

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

১২

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

১৩

ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা : ডিএসসিসি প্রশাসক

১৪

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক বিজয় নিয়ে জমিয়ত সভাপতির প্রতিক্রিয়া

১৫

ব্যালট সংকটের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা নির্বাচন কমিশনারের

১৬

গুঞ্জনই সত্যি, মা হওয়ার তথ্য জানালেন বুবলী

১৭

মাদক ব্যবসার অভিযোগে নবীনগরে সালিশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

১৮

বিজেপি থেকে পদত্যাগ করলেন তামিলনাড়ুর সিংহাম খ্যাত আন্নামালাই

১৯

টাকা না পাওয়ায় ব্রাদার্সের ক্রিকেটারদের ম্যাচ বর্জন

২০
X