তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

উত্তর আমেরিকায় জয়ার ডিয়ার মা

উত্তর আমেরিকায় জয়ার ডিয়ার মা

বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ৮ আগস্ট যুক্তরাষ্ট্র এবং কানাডায় একযোগে মুক্তি পেতে যাচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। মাতৃত্ব, ভালোবাসা, দত্তক সন্তান এবং পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি।

উল্লেখযোগ্য বিষয় হলো, এটি হতে যাচ্ছে টালিউডের কোনো বাংলা সিনেমার সর্ববৃহৎ উত্তর আমেরিকান পরিবেশনা। এত বড় পরিসরে বাংলা চলচ্চিত্র আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার ঘটনা খুব কমই দেখা গেছে। বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে দর্শকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, পরিবার-পরিজন, প্রিয়জন সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে এ সিনেমাটি উপভোগ করার জন্য।

এদিকে সিনেমাটির সফলতা কামনা করে জয়া জানান, বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ৮ আগস্ট যুক্তরাষ্ট্র এবং কানাডায় মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর আরেকটি অনবদ্য সৃষ্টি ডিয়ার মা। টালিউডের কোনো বাংলা সিনেমার সর্ববৃহৎ উত্তর আমেরিকায় পরিবেশনা হবে এটি। এ সিনেমা দর্শকের হৃদয়ে অনেক দিন জায়গা করে নেবে বলেও নিশ্চিত করেন তিনি।

‘ডিয়ার মা’ সিনেমায় জয়া ছাড়াও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায় প্রমুখ।

এদিকে মাসের প্রথম দিন কলকাতায় মুক্তি পেয়েছে জয়ার আরও একটি নতুন সিনেমা। নাম ‘পুতুল নাচের ইতিকথা’। এতে জয়া অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে। সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১০

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১১

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১২

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৩

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৫

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৬

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৭

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৮

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৯

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

২০
X