তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

ফিরছেন কুমার বিশ্বজিৎ

ফিরছেন কুমার বিশ্বজিৎ

দীর্ঘ বিরতির পর স্টেজ শোতে ফিরছেন দেশীয় সংগীতের চিরসবুজ তারকা কুমার বিশ্বজিৎ। একমাত্র ছেলে নিবিড়কে নিয়েই কানাডার হাসপাতালে বছরখানেক ধরে আছেন শিল্পী। সেখানে সঙ্গে তার স্ত্রীও আছেন। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় নিবিড় এখন আগের চেয়ে কিছুটা সুস্থ। তাই কুমার বিশ্বজিৎ সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি এবার স্টেজ শোতে ফিরবেন। একজন সংগীতশিল্পীর বড় আনন্দের জায়গা, ভালো লাগার জায়গা হলো স্টেজ। স্টেজে দাঁড়িয়ে শ্রোতা-দর্শককে গান শোনাতেই একজন শিল্পীর বেশি ভালো লাগে। সেই ভালো লাগা পেতেই কুমার বিশ্বজিৎ স্টেজ শোতে ফিরছেন। আগামী ২৩ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কুমার বিশ্বজিৎ স্টেজ শোতে ফিরছেন। এরপর একে একে আগামী ২৪ ও ৩০ আগস্ট এবং ৬ ও ৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার আরও পাঁচটি স্টেটে সংগীত পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘সত্যি বলতে কী, আমার ছেলে নিবিড় যখন দুর্ঘটনায় কবলিত হয়, সেই সময় থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীর আনাচকানাচে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে আমি আমার ছেলের জন্য যে ভালোবাসা পেয়েছি, যে দোয়া পেয়েছি, তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। প্রতিনিয়ত তারা নানা মাধ্যমে আমার ছেলের খোঁজ নিয়েছেন। তারা আমার ছেলের জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে সত্যিই মুগ্ধ আমি। তো সেই মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে, ভালোবাসা জানাতে আমি তাদের সামনে আবার গানে গানে হাজির হচ্ছি। তাদের সামনে দাঁড়িয়ে গান তো শোনাবই, সেইসঙ্গে আমি তাদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করতে চাই। কারণ, ঈশ্বরের অসীম কৃপায় আর মানুষের দোয়া ও ভালোবাসায় নিবিড় এখন বেশ খানকিটা সুস্থ। সে যেন দ্রুত পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে—এই দোয়া চাই আমি। যারা আমাকে অস্ট্রেলিয়াতে পরপর পাঁচটি শো করার সুযোগ করে দিচ্ছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ কুমার বিশ্বজিৎ প্লে-ব্যাক করার জন্য বেশ কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলাদেশের সংগীতাঙ্গনে তার যে অবদান, সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আগামীতে একুশে পদকেও ভূষিত হবেন—এমন আশাবাদও অনেকের। কারণ শুধু গায়ক হিসেবেই নয়, একজন সুরকার হিসেবেও তার বাংলাদেশের সংগীতাঙ্গনে যথেষ্ট অবদান রয়েছে। তিন বছর আগে বইমেলায় প্রকাশিত হয়েছিল কুমার বিশ্বজিতের আত্মজীবনীমূলক বই ‘এবং বিশ্বজিৎ’। শিল্পী বলেন, ‘এই বইটি প্রকাশ হওয়ার পর আমার মনে প্রায়ই কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছিল—জীবনে আমি এমন কী করেছি, যার জন্য আত্মজীবনীর মতো মহৎ কিছুর প্রয়োজন? সংগীতে আমার আসলে কতটা অবদান আছে? আমার মনে হয় সংগীতে আমার অবদান খুব কম। তবুও, আমার জীবনের অনেক ঘটনা লিপিবদ্ধ আছে এই বইতে, যা আমি আমার দীর্ঘ যাত্রায় রেখে এসেছি। ‘এবং বিশ্বজিৎ’ মূলত আমার জীবনের অপঠিত পৃষ্ঠাগুলো খুলে দেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X