তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

মানবতার ডাকে অ্যাশেজ

মানবতার ডাকে অ্যাশেজ

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ মানবতার ডাকে সাড়া দিয়ে শুরু করেছে নতুন উদ্যোগ ‘ব্লাড ব্যাংক’। ভালোবাসা ও মানবিকতার ভিত্তিতে গড়ে ওঠা এ প্রকল্পের মূল লক্ষ্য হলো জরুরি রক্তের চাহিদা পূরণ করা এবং দ্রুত সময়ে রক্তদাতার সঙ্গে প্রয়োজনীয় ব্যক্তির সংযোগ স্থাপন করা।

অ্যাশেজ ফ্যামিলির পক্ষ থেকে জানানো হয়েছে, কারও যদি জরুরি রক্তের প্রয়োজন হয় কিংবা কেউ রক্ত দিতে আগ্রহী হন, তাহলে সঠিক তথ্যসহ তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা সবসময় প্রস্তুত আছেন সহযোগিতার জন্য।

নিজেদের নতুন এ পরিকল্পনা নিয়ে অ্যাশেজের পক্ষ থেকে বলা হয়, “মানবতার ডাকে অ্যাশেজ ফ্যামিলি ‘ব্লাড ব্যাংক’ কার্যক্রম শুরু করেছে। একটি ভালোবাসাভিত্তিক এ উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো জরুরি রক্তের চাহিদা মেটানো এবং সময়মতো রক্তদাতার সংযোগ নিশ্চিত করা। আপনার বা আপনার পরিচিত কারও যদি রক্তের প্রয়োজন হয়, অথবা আপনি যদি রক্ত দিতে ইচ্ছুক হন, তাহলে সঠিক তথ্যসহ আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আমরা পাশে আছি।”

অ্যাশেজ ২০০৯ সাল থেকে দেশের মাটিতে কনসার্ট শুরু করে। এরপর থেকেই তারা নিয়মিত স্টেজ মাতিয়ে চলেছে। সেই শোগুলো থেকে অর্জিত অর্থের একটি অংশ তারা ব্যয় করছে ক্যান্সারে আক্রান্ত রোগী অথবা জটিল কিডনি রোগীদের চিকিৎসায়। এবার আরও একটি মানবিক কাজে নিজেদের যুক্ত করল এই ব্যান্ড।

অ্যাশেজ ব্যান্ডের সদস্যরা: জুনায়েদ ইভান (ভোকাল),

সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য

(বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X