তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:০২ এএম
প্রিন্ট সংস্করণ

জুটি বাঁধলেন মিম-মোশাররফ

জুটি বাঁধলেন মিম-মোশাররফ

ফের জুটি বাঁধলেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও দর্শকপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। তবে এক নয় বরং একই পরিচালকের দুটি নতুন ধারাবাহিক নাটকে দেখা যাবে তাদের। নির্মাতা শামস করিমের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’ ধারাবাহিক নাটক। যেখানে গল্প, চরিত্র আর অভিনয়ের ভিন্ন স্বাদে মুগ্ধ হবেন দর্শকরা। আসন্ন ধারাবাহিকগুলো নিয়ে মোশাররফ করিম বলেন, “দুটি ধারাবাহিকের গল্প ভিন্ন এবং শামস করিম সবসময় ভীষণ যত্ন নিয়ে কাজ করেন। সম্প্রতি বন্ধু শামীম জামানের সঙ্গেও একটি ধারাবাহিকে অভিনয় করেছি, যেখানে আছেন আ খ ম হাসান, জুঁইসহ আরও অনেকে। ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রামও’ শিগগিরই প্রচারে আসবে। মিম এখন অনেক ভালো করছে, অভিনয়ের প্রতি তার ভালোবাসা আর সংগ্রাম স্পষ্ট। আশা করি দর্শকরা নাটক দুটি পছন্দ করবেন।” এদিকে অভিনেত্রী মিম বলেন, ‘মোশাররফ ভাইয়ার সঙ্গে কাজ মানেই শেখার অসীম সুযোগ। চরিত্রকে কীভাবে নিখুঁতভাবে উপস্থাপন করা যায়, সেটি তার কাছ থেকে গভীরভাবে শিখেছি। শামস করিম ভাইকে ধন্যবাদ, তিনি আমাকে এ দুই নাটকে ভাইয়ার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন।’ টেলিভিশনের ব্যস্ত মৌসুমে এ দুই ধারাবাহিকই যেন দর্শকদের জন্য এক বিশেষ উপহার হতে যাচ্ছে। মোশাররফ করিমের পরিপক্ব অভিনয় আর মিম চৌধুরীর ক্রমবর্ধমান নৈপুণ্যের সমন্বয়ে গড়া এই কাজগুলো শুধু বিনোদনই নয়, বরং শেখারও এক সুযোগ এনে দেবে নাটকপ্রেমীদের জন্য। এখন অপেক্ষা শুধু প্রচারের। দেখা যাক, ‘রঙ্গিলা পুতুল’ আর ‘৭ কিলো ১ গ্রাম’ কতটা রং ছড়াতে পারে দর্শকের মনমন্দিরে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X